রাজশাহী বিভাগীয় চীফ : পাবনায় কোরবানির ঈদকে সামনে রেখে কাঁঠাল পাতার ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। জেলার বিভিন্ন উপজেলায় অনেক ব্যক্তিই কাঁঠালের পাতা ও গরু-ছাগলের কাঁচা খাদ্য বিক্রি করে সংসার চালাচ্ছেন।
জানা গেছে, পৌর এলাকা ছাড়াও জেলার বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে কাঁঠালপাতা।
প্রতিদিন ভ্যানে করে বিভিন্ন এলাকা থেকে এসব কাঁঠাল পাতা বাজারে এনে আবার কেউ কেউ শহরের অলিগলিতে ঘুরে ঘুরে ফেরি করে কাঁঠালপাতা বিক্রি করছেন।
ঈদ যত সামনে এগিয়ে আসছে গরু-ছাগলের কাঁচা খাদ্য বিক্রেতাদের সংখ্যাও দিন দিন বেড়ে চলেছে। এ কাজের মাধ্যমে অনেকে সংসার চালাতে পারছেন।
ছোট এক মুঠি কাঁঠালের পাতার দাম ১০ টাকা এবং বড় এক মুঠি পাতার দাম ২০ টাকা।
পাবনা পৌর বাজারে পাতা বিক্রেতা মুকুল মিয়া বলেন, গ্রামে গ্রামে ঘুরে তারা এ কাঁঠাল পাতা সংগ্রহ করছেন।
আবার অনেক সময় কাঠ ব্যবসায়ীরা গাছ কিনলে মোবাইল ফোনে আগে যোগাযোগ হয়ে যায় পাতা ব্যবসায়ীদের সঙ্গে। কাঠ ব্যবসায়ীরা গাছ কিনলে গাছের যে কাঁচা পাতা তা পাইকারী দরে সমস্ত পাতা তারা কিনে নেন।
পাবনা শহরের ব্যবসায়ী শফিউর রহমান শফি বলেন, স্থানীয়ভাবে কাঁঠালের পাতা বিক্রি হওয়ায় কোরবানির পশু ক্রেতা- বিক্রেতাদের অনেক সুবিধা হয়েছে।
কাঁঠালপাতার কদর
নিউজ আপডেট টাইম : আগস্ট, ২৬, ২০১৭, ৪:১০ অপরাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
141 বার
