সময় সন্ধ্যা ৭:৫১, শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

কেন্দুয়ায় গাড়াদিয়া মোড়ে আওয়ামীলীগ অফিস শুভ উদ্ধোধন করেন সামসুল কবির খান

 

নিজস্ব প্রতিনিধি: ৫ নং গন্ডা ইউনিয়ন গাড়াদিয়া মোড়ে আওয়ামীলীগের কার্যক্রম আরও গতিশীল শক্তিশালী করার লক্ষে অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম সুমনের নেতৃত্তে নতুন আঞ্চলিক অফিস শুভ উদ্ধোধন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব নুরুল ইসলাম সাহেবের সভাপতিত্তে এবং কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঈীর চৌধুরী সাহেবের পরিচালনায় প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন গণমানুষের প্রিয় ত্যাগী সংগ্রামী আওয়ামীলীগ নেতা সামসুল কবির খান।

ত্যাগী সংগ্রামী আওয়ামীলীগ নেতা সামসুল কবির খান অত্র ইউনিয়ন জনগনের উদ্দেশ্যে বলেন প্রিয় নেতাকর্মী ভাইয়েরা ঈদের আনন্দে সবার প্রতি রইল ঈদের শুভেচ্ছা ও আমার সালাম গ্রহন করুন। আজ ৫ নং গন্ডা ইউনিয়ন গাড়াদিয়া মোড়ে আওয়ামীলীগের আঞ্চলিক অফিস শুভ উদ্ধোধন করায় আমি আপনাদের অফিসের যাবতীয় সহযোগীতা করব ইনশাল্লাহ। তবে আপনারা মিলে মিশে কাজ কর্ম করবেন। কেন্দুয়া উপজেলার আওয়ামীলীগ আপনাদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। বাংলাদেশ আওয়ামীলীগ শুধু একটি দল নয়, এটি বাংলার মানুষের স্বপ্নের প্রতি ফলন, জননেত্রী শেখ হাসিনা আজ বিশ্বের ইতিহাসে উন্নয়নের রোল মডেল গড়ে তুলেছেন। আর এই ধারাবহিকতা অব্যাহত রাখতে আবারও নৌকা প্রতীকে জয়যুক্ত করতে হবে।

পরে জনতার কন্ঠে শ্লোগানে- শ্লোগানে- মুখরিত হয়ে উঠে কর্মীদের মুখ থেকে

“সামসুল কবির ভাই’র দুই নয়ন,
কেন্দুয়া-আটপাড়া বাসীর উন্নয়ন”
যোগ্য নেতা সামসুল কবির ভাই,
জাতীয় সংসদে তোমায় দেখতে চাই।

কবির ভাই তুমি এগিয়ে চল–
আমরা আছি তোমার সাথে,
ভয় নাই ভয় নাই,
আমরা আছি লক্ষ ভাই।

এছাড়াও সভায় সাবেক এমপি, মঞ্জুর কাদের কোরাইশী, কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক নাগিবুল ইসলাম দীপু, আলমগীর হাসান, কেন্দুয়া উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক ছানা, কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের নেতা আব্দুল্লাহ আল বাকী, জেলা আওয়ামী যুবলীগ নেতা মনিরুজ্জামান রোমান, কেন্দুয়া উপজেলা আওয়ামী যুবলীগ নেতা এ্যাডভোকেট আল মামুন কুকিল, আনারুল তালুকদার কনক, শাহীন আনোয়ার, কেন্দুয়া উপজেলা আওয়ামী তরুনলীগের সাধারণ সম্পাদক কনক,যুবলীগ নেতা হুমায়ুন, কেন্দুয়া উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন আহব্বায়ক জহিরুল ইসলাম জহির, জেলা ছাত্রলীগ তথ্য ও গবেষণা সম্পাদক নেতা রিমন প্রমুখসহ অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উক্ত আলোচনা সভায় আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ,তরুনলীগসহ জেলা, উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী