রাজশাহী বিভাগীয় চীফ : চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ-কানসাট-সোনামসজিদ মহাসড়কের বিভিন্ন স্থানে পিচ পাথর উঠে গিয়ে বড় বড় খাদে সৃষ্টি হয়েছে। আর জমি থাকছে পানি, ফলে যানবহন চলাচলের মারাত্মক বিঘœ সৃষ্টি হয়েছে। এছাড়া বর্ষার কারণে কোন কোন স্থানে রাস্তার দু’পাশের মাটি সরে গিয়ে এজিং বের হয়ে গেছে। প্রতিদিনই গাড়ি চলাচলের সময় ঐ সব খাদে গাড়ি পড়ে যাচ্ছে।
অন্যদিকে রাস্তার বিভিন্ন স্থানে দুই পাশ এক শ্রেণির ক্ষমতাধার ব্যবসায়ীরা দখল করে রাখায় রাস্তা সরু হয়ে গেছে। ফলে যানবহন চলাচলে বিঘ্ন হচ্ছে। ঘটছে সড়ক দূঘটনা। মহাসড়কের বার ঘোরিয়া, মহারাজপুর, ঘোড়াস্ট্যান্ড, রানীহাটি, দেলবোলতলা, বহালাবাড়ীর মোড়, ছত্রাজিতপুর, রসুলপুর মোড়, ইসরাইল মোড়, বেকির মোড়, ধোবড়া বাজার, মুসলিমপুর বাজার ও মধ্য বালিয়াদিঘী সহ রাস্তার বিভিন্ন স্থানে দু’পাশে দোকান পাট, গ্যারেজ ও ৩টি স্থানে ফিলিং স্টেশন সহ বিভিন্ন ধরনের স্থাপনা তৈরী করে দুই পাশ দখল করে রেখেছে এক শ্রেণির ব্যবসায়ীরা। এদিকে উক্ত রাস্তার কানসাট গোপাল নগর মোড় কানসাট ব্রীজের উত্তর পাশ্বে বাঁশ পট্টি, বালিয়াদিঘী ও কানসাট শাপলা সিনেমা হলের উত্তরে ও বহালাবাড়ী মোড়ে সব সময় পানি জমে থাকার ফলে নষ্ট হয়েছে রাস্তা।
সৃষ্টি হয়েছে খানা খন্দের বিঘ্নসৃষ্টি হচ্ছে ছোট বড় যানবহন। এখানে উল্লেখ্য দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ থেকে প্রতিদিন শতাধিক পর্ন ভর্তি ট্রাক যাতায়াত করে থাকে। কোন কোন গাড়িতে রাস্তার ধারন ক্ষমতার চেয়ে অতিরিক্ত লোড থাকায় রাস্তার বেহাল দশা হচ্ছে বলে সড়ক ও জনপথ বিভাগের একটি সূত্র জানিয়েছে। এ মহাসড়ক তৈরীর সময় রাস্তার ধারণ ক্ষমতা ছিল ২৫ মে.টন।
কিন্তু সোনামসজিদ স্থল বন্দর থেকে বর্তমানে ১০/১২ চাকার গাড়িতে ৬০/৬৫ টনের অধিক পাথর সহ বিভিন্ন ভারী পন্য লোড টানছে। এ সমস্ত লোড নিয়ন্ত্রণ করার জন্য সড়ক ও জনপদ বিভাগ সোনামসজিদের অদূরে একটি পোর্টেবল ওয়েরিং মেশিন বসানো হলেও উদ্বোধনের মাত্র ৪ মাস পরে বিকল হয়ে গেছে। ফলে উক্ত অবস্থার কোন উন্নতি সাধন হয়নি। এব্যাপারে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শুনিতি চাকমার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান অতিরিক্ত পন্য ভর্তি যানবহন চলাচল করলে রাস্তার বেহাল দশা হবে বর্ষা মৌসুমে। তাছাড়া ঐ সব স্থানে জমি থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। যে কারণে বিটুমিন কার্পেটিং রাস্তা বর্ষা মৌসুমে ক্ষতিগ্রস্থ হবে।
মনে হচ্ছে অভিভাবকহীন মহাসড়ক যান চলাচলে বিঘ্ন
নিউজ আপডেট টাইম : আগস্ট, ৩০, ২০১৭, ৭:১০ অপরাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
182 বার
