সময় সকাল ১০:৪০, সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

কেন্দুয়ার (পাতার বাঁশি) লোক শিল্পী ওমর ফারুক জীবনের সাধনা

 

কেন্দুয়া থেকে নিজস্ব প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের জুড়াইল গ্রামে ১৯৫৯ খ্রিষ্টাব্দে ১৫ ই মার্চে রোজ সোমবার সকালে মরহুম মুর্ত্তুজ আলী সাহেবের ২য় সন্তানটি জন্মগ্রহণ করেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের সবার পরিচিত (পাতার বাঁশি) শিল্পী ওমর ফারুক। তিনি ছোট বেলা থেকেই বাউলীবেসে চলা ফেরা করতেন। লোক সংগীতের আঙ্গনে পাতারবাঁশি বাজাতেন। যিনি জীবনের প্রায় সবটুকু সময় ব্যয় করেছেন পাতারবাঁশি বাজানোর সাধনায়।

তাঁর চাচা বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল জব্বার ছিলেন বাংলাদেশ টেলিভিশন ও বেতারের জনপ্রিয় মরমী কন্ঠশিল্পী। সে সুবাদে ছোটবেলাতেই ওমর ফারুক পড়া লেখার ফাঁকে প্রায় চাচার সঙ্গে সাহিত্য চর্চা করতেন। চাচার পরিবেশিত গানের সাথে সাথে তিনি পাতার বাঁশি বাজাতেন। সেখান থেকেই শেখার আগ্রহ সৃষ্টি হয়। গান গাওয়া গুরু ছিলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরমী কন্ঠশিল্পী আব্দুল জব্বার । ১৮ বছর বয়সে ওমর ফারুক তার সংগীত জীবনে কেন্দুয়া এলাকার সীমানা ছাড়িয়ে ৪ই ফেব্রুয়ারি ১৯৭৮ইং বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্টানে পাতার বাঁশি বাজাতেন। পাতার বাঁশি বাজিয়ে ব্যাপক সুনাম অর্জন করেছেন। বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করায় তাকে বিটিভি পর্দায় সুযোগ করে দেওয়া হয়। পরে ১২ই ডিসেম্বর ১৯৮৬ সালে বাংলাদেশ টেলিভিশনে “নিবেদন” অনুষ্ঠানে পাতার বাশিঁ পরিবেশন করেন। গানের কথা ছিল- তুমি যে আমার কবিতা…
উপস্থাপনায় ছিলেন এস এস(১) বি,আই,ওয়াই সিদ্দিকী।

এছাড়াও বিটিভির পর্দায় এক সাগর রক্তের বিনিময়, এই পদ্মা এই মেঘনা, দোয়ারে আইসাছে পালকী, ইত্যাদি
গান পরিবেশন করেন তিনি।

বাংলাদেশ পুলিশ সপ্তাহে ১৯৮৭ সালে
ঢাকা রাজার বাগ পুলিশ লাইনে সাংস্কৃতিক অনুষ্টানে পাতার বাঁশি বাজিয়ে আই জি পি পদক ও প্রসংশাপত্রে পুরস্কৃত হন তিনি। তখন বাংলাদেশ পুলিশ প্রধান ছিলেন আইজিপি জনাব এ আর খন্দকার। বাংলাদেশ পুলিশ কর্তৃক বিশেষ অবদানের জন্য স্বীকৃতি স্বরূপ (পাতার বাঁশি) শিল্পী হিসাবে সম্মাননা প্রাপ্ত হন।

ওমর ফারুক পরিশেষে বলেন, আমি বাংলাদেশ পুলিশ বাহিনী থেকে অবসরে আছি। বাকি সময়টুকু পাতার বাঁশি বাজানোর সাধনায় আছি এবং ভবিষ্যতেও থাকবো। আমার মনের একান্ত ইচ্ছা হল পৃথিবীতে যতদিন বেঁচে আছি ততদিন প্রভুর কৃপায় ও সকলের দোয়ার বরকতে যেন পাতার বাঁশি বাজানোর সাধনা করে যেতে পারি, সে কামনাই সদা সর্বদা করি।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী