সময় সন্ধ্যা ৬:১৭, শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ঘুষ, দুর্নীতি, টেন্ডারবাজি ওসন্ত্রাসী কাজ কে প্রশ্রয় দেওয়া হবে না : ভূমি মন্ত্রী

রাজশাহী বিভাগীয় চীফ :
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, সরকারি কর্মচারি ও দলীয় রাজনৈতিক নেতাদের ঘুষ, দুর্নীতি, টেন্ডারবাজি ও সন্ত্রাসীমূলক কাজকে প্রশ্রয় দেওয়া হবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন। তাই সকলকে এটা মেনে চলতে হবে। ভূমিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার সারাদেশব্যাপী সাড়ে চার হাজার নতুন ভূমি অফিস নির্মাণ শেষ করবে এবং দেশের রাস্তাঘাটের অসমাপ্ত উন্নয়ন কাজগুলো এ সরকারের আমলেই সম্পন্ন করা হবে।
বিকালে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধনসহ ঐ এলাকার ৫ কি.মি. পাকা রাস্তা উদ্বোধন শেষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তারের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার ভূমি শিমুল আক্তার, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু ও সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রানা সরদার বক্তব্য রাখেন।
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ সংশ্লিষ্টদের বলেন, প্রকৃত ভূমিহীনের তালিকা ও খাসজমির সঠিক তালিকা দ্রুত মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন দেশব্যাপী গৃহহীনদের পুনর্বাসন করতে হবে। জনস্বার্থে সরকারের কাজে আন্তরিক সহযোগিতা প্রয়োজন। সারাদেশে গৃহহীনদের পুনর্বাসনে গুচ্ছগ্রাম, আদর্শ গ্রাম, আশ্রয়ণ ও একটি বাড়ি একটি খামার নির্মাণে খাস জমি খুঁজে বের করতে হবে। ভূমিহীন ও গৃহহীনদের ভূমি সংক্রান্ত কাজে অগ্রাধিকার দিতে হবে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু এদেশে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা সকলের জন্য নিশ্চিত করার ঘোষণা দিয়ে গিয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০২১ সালে ক্ষুধামুক্ত মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালে উন্নত বাংলাদেশের কাতারে আমরা পৌঁছে যাবো ইনশাআল্লাহ।
সারাদেশব্যাপী ইউনিয়ন ভূমি অফিস ও উপজেলা ভূমি অফিস নির্মাণ কাজ চলছে। প্রতিটি ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ ব্যয় ৫০ লাখ টাকা ধরা হয়েছে। পাকশী ইউনিয়ন ভূমি অফিস নির্মাণে ব্যয় হয়েছে ৪৭ লাখ ৫০ হাজার টাকা। ১২৫০ বর্গফুটের দ্বিতল ভবন ফাউন্ডেশনে রয়েছে একটি অফিস কক্ষ, একটি রিপোর্ট ডেলিভারী কক্ষ, একটি রেকর্ড রুম ও ২টি টয়লেট।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী