সময় সকাল ৯:২৬, বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

স্বপ্ন আলোড়ন কেন্দুয়ার উদ্যোগে সম্মাননা পুরস্কার-২০১৭ অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিনিধি: আমরা দেখাবো আলোর পথ… এই শ্লোগান কে সামনে রেখে প্রতিষ্ঠাতা পরিচালক ফয়সাল আহমেদ এর প্রচেষ্টায় স্বপ্ন আলোড়ন কেন্দুয়া উদ্দ্যোগে দুইটি মক্তব পরিচালনা করা হয় এতে মোজাফরপুর গ্রামে ৩৭ জন শিক্ষার্থী ও সান্দিকোনা গ্রামে ১৭ জন শিক্ষার্থী মাঝে আরবী শিক্ষা প্রধান করা হয়। মক্তবের উন্নয়ন মুলক কাজে বিভিন্ন ভাবে সহযোগীতা করার জন্য তাদের কে “স্বপ্ন আলোড়ন কেন্দুয়া” পক্ষ থেকে সাবিকোন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে সম্মাননা পুরস্কার-২০১৭ দেওয়া হয়।

সম্মাননা দেওয়া হয় ফয়সাল আহম্মেদ খান,ওয়াসীম আহমেদ, ইয়াসিন আহমেদ, মেহেদী হাসান রুনেল, মাহমুদুল হাসান মিদুল,শরীফ জামান,নাঈম খান, বরুদজ্জামান অনিক, রাফি, হুমায়ুন কবির, আশরাফুল ইসলাম রাতুল,ফখরুল ইসলাম বাবু, ইয়াসিন আরাফাত, প্রীতি খানকে।

প্রধান অথিতি কেন্দুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ বজলুর রহমান, বিশেষ অথিতি কেন্দুয়া থানা এস আই বাশার এছাড়াও সম্মানিত অথিতি সাংবাদিক আয়নাল হক, এ্যাডভোকেট সোহেল, ইয়াসিন আরাফাত ভুঁইয়া, আবির হাসান খান উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্টানে কেন্দুয়া পৌরবাসী সহ বিভিন্ন গ্রামের বিপুল সংখ্যক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতি ছিল।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী