সময় সন্ধ্যা ৭:০৯, বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

উত্তাল শিবগঞ্জ ২৯ ঘন্টা বিদ্যুৎ নেই,জনদুর্ভোগ চরমে

রাজশাহী বিভাগীয় চীফ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের ছাত্ররা বিদ্যুৎয়ের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে আজ সকাল ১১টায়। শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল থেকে মিছিলটি শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিস চত্বর ঘুরে বিদ্যুৎ অফিসের সামনে দ্রুত বিদ্যুৎ সরবারাহের দাবীতে বিক্ষোভ করতে থাকে। পুলিশ ছাত্রদের বিদ্যুৎ অফিস সামন থেকে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় বলে জানা গেছে।
এব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ হাবিবুল ইসলাম হাবিব ও শিবগঞ্জ পিডিবির স্থানীয় আবাসিক প্রকৌশলী আজমুল হক বিদ্যুৎয়ের দাবীতে ছাত্রদের মিছিলের কথা স্বীকার করেন।
এখানে উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সকাল ৭টা থেকে আজ বুধবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত পৌর (বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) এলাকাসহ দুর্লভপুর, মনাকষা ও বিনোদপুর এলাকার কিছু অংশে ২৯ ঘন্টা থেকে বিদ্যুৎ নেই শিবগঞ্জ পৌর এলাকায়।
জানা গেছে, গত মঙ্গলবার সকাল ৭ টার সময় হঠাৎ করে নতুন বসানো ৫ এম.ভি.এ পাওয়ার ট্রান্সফর্মারটি বিকল হয়ে গেলে পিডিবির অধীন প্রায় ১৪ হাজার বিদ্যুৎ গ্রাহক বিপাকে পড়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী