নিজেস্ব প্রতিবেদক : বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের চল্লিশ টি সংগঠরে মধ্যে একটির নাম সূচনা । দীর্ঘ পঁচিশ বছর অাগে “অামি ভাল হলে দেশ ভাল হবে” স্লোগান নিয়ে মাইনুল হাসান সোহেল মামার হাত ধরে সূচনার পথ চলা শুরু হয়।বর্তমানে ক্লাবটি পরিচালনার দায়িত্বে অাছে মাইনুল হাসান সোহেল মামা ,মানবতাবাদী শামীম শেখ ,রাহিমা অাক্তার রীমা ,অাবু তানজিল সহ অনেকে।প্রতি বছরই বিশ্ব শিশু দিবসে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সহযোগিতায় শিশুদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের অায়োজন করে থাকে এই চল্লিশটি ক্লাব। তার ই ধারাবাহিকতায় গত ৩০ সেপ্টেম্বর সূচনার জন্মস্থান অাজিমপুরে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার অায়োজন করা হয়। ফলাফল ঘোষনার পর স্থানীয় কাউন্সিলর অালহাজ্ব হাসিবুর রহমান মানিককে প্রধান অতিথি করে পুরস্কার বিতরন করা হয়। পরে গত ৩ অক্টোবর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে শিশুদের মাঝে সনদ পত্র বিতরন করা হয়।
সূচনা কতৃক শিশুদের মাঝে সনদ বিতরন
নিউজ আপডেট টাইম : অক্টোবর, ৪, ২০১৭, ৫:২৪ পূর্বাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
207 বার
