শামীম শেখ : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অাজ সোমবার এক অালোচনা সভার অায়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রানালয়ের মাননীয় নৌ পরিবহন মন্ত্রী জনাব শাজাহান খান এম পি।অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জনাব ফরিদা ইয়াসমিন, সাধারন সম্পাদক জাতীয় প্রেস ক্লাব। অালোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাবান মাহমুদ, সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন।সভাপতিত্ব করেন (বিএমএসএফ)এর সভাপতি মো: শহিদুল ইসলাম পাইলট । অনুষ্ঠানে, মানবাধিকার প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখার জন্য বাংলাদেশ মানবাধিকার কমিশন, ঢাকা মহানগর দক্ষিণ এর সাধারন সম্পাদক জনাব অাজমুল হক এর হাতে সম্মাননা তুলে দেন মাননীয় নৌ পরিবহন মন্ত্রী জনাব শাজাজান খান এম পি।
মানবাধিকার প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখায় সম্মাননা পেল BHRC ঢাকা মহানগর দক্ষিণ এর সাধারন সম্পাদক সৈয়দ অাজমুল হক।
নিউজ আপডেট টাইম : অক্টোবর, ৯, ২০১৭, ৭:৫২ অপরাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
333 বার
