হার্ট এটাক vs স্ট্রোক
———-এস.এম.ফরহাদ
হার্ট এটাক এবং স্ট্রোক সম্পূর্ণ ভিন্ন জিনিষ।একটি হয় হৃদপিন্ডে
অন্যটি মস্তিষ্কে।দুটির চিকিৎসা যেমন ভিন্ন, হাসপাতালও ভিন্ন।অতএব
এ ব্যাপারে সবারই মোটামুটি ধারনা থাকা জরুরী।
হার্ট এটাকঃ
হৃৎপিন্ড সম্পূর্ণ শরীরে রক্ত সরবরাহের কাজ করে থাকে।
করোনারি আর্টারি নামে হৃৎপিন্ডের গায়ে ছোট দুটি ধমনী
আছে যারা হৃদপিন্ডের অভ্যন্তরীণ রক্ত সরবরাহ করে থাকে।
এই করোনারি আর্টারিতে কোলস্টেরল জমে ধমনীর রক্ত
প্রবাহে বাধা সৃষ্টির ফলে হৃদযন্ত্রে রক্তাল্পতা জনিত কারণে
অক্সিজেনের সরবরাহে ব্যাঘাত ঘটে হার্ট এ্যাটাক হয়,যাকে
মেডিকেলের ভাষায় বলা হয় ‘মায়োকার্ডিয়াল ইনফার্কসন’। প্রতি
মিনিটে প্রায় ৭২ বার স্পন্দনের মাধ্যমে হৃৎপিন্ড সারাদেহে
পাম্পের মত রক্ত সরবরাহ করে। এই হৃদযন্ত্রের কাজ বাধাগ্রস্থ
হলে সেটা সারা দেহের জন্য বিপর্যয় ডেকে আনে। হার্ট
এটাকে বুকে প্রচন্ড ব্যাথার অনুভূতি হয় এবং এই ব্যাথা
মোটামুটিভাবে ২০ থেকে ৩০ মিনিট পর্যন্ত স্থায়ী হতে
পারে। অনেক ক্ষেত্রে রোগী হাসপাতালে পৌছার পূর্বেই
মৃত্যুবরন করেন। হার্ট এ্যাটাকের সময় দ্রুত ব্যবস্থা না নিলে
রোগীর মৃত্যু হতে পারে।
স্ট্রোকঃ মস্তিষ্কের অভ্যন্তরে রক্ত সরবরাহে ব্যঘাত ঘটার
ফলে যে অব্যবস্থা দ্রুত জন্ম নেয় তাকে বলা হয় স্ট্রোক
(Stroke)। দেহের রক্তের মাত্র ২% মস্তিষ্ক ব্যবহার করে
থাকে। কিন্তু মস্তিষ্ক কোষসমূহ অত্যন্ত সংবেদনশীল—অক্
সিজেন বা শর্করা সরবরাহে সমস্যা হলে দ্রুত এই কোষগুলো
নষ্ট হয়ে যায়। ওই কোষগুলো শরীরের যেই অংশ নিয়ন্ত্রণ
করত ওই অংশ গুলো পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারে।
স্ট্রোক দুই ধরনের হয়ে থাকে-
ইসচেমিক (Ischemic) স্ট্রোক (আঞ্চলিকভাবে রক্ত চলাচল
বন্ধ হওয়া)
হেমোরেজিক (Hemorrhagic) স্ট্রোক (মস্তিষ্কে
রক্তক্ষরণ)।
তবে,হার্ট এটাক এবং স্ট্রোক দু’টি ভিন্ন ব্যাপার হলেও এর ঝুকির
কারনগুলি মোটামুটি একই!
যেমন-
# উচ্চ রক্তচাপ,
# বেশি কোলেস্টেরল,
# ডায়াবেটিস বা বহুমূত্র রোগ,
# ধুমপান,
# স্থূলতা,
# মদ্যপান,
# পারিবারিক ইতিহাস ইত্যাদি।
এছাড়া অতিমাত্রায়- টেনশান,রাগ,ভয় থেকেও এরকম সমস্যা হতে
পারে।
হার্ট এটাক vs স্ট্রোক
নিউজ আপডেট টাইম : নভেম্বর, ৩, ২০১৭, ৪:২৪ অপরাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
501 বার
