সাহিত্য হউক সময়ের পথ চলা এই শ্লোগানকে সামনে
রেখে মাসিক নেত্রের আশা সাহিত্য পত্রিকা ও দৈনিক
মুক্তির আশা পত্রিকার উদ্যেগে ৪ঠা নভেম্বর নেত্রকোনা প্রেসক্লাব হলরুমে বঙ্গবন্ধুকে নিবেদিত
ছড়া প্রতিযোগিতার বিজয়ীদের পুরুস্কার , গুনিজন
সম্মাননা, ছড়াকার সম্মাননা ও মরোণোত্ত সম্মাননার
প্রদান করা হল । উক্ত অনুুষ্ঠানে উপস্হিত ছিলেন প্রধান
অতিথি ড. মুশফিকুর রহমান, জেলা প্রশাসক , নেত্রকোনা।
সম্মানিত অতিথি ছিলেন বুদ্ধিজীবি ও প্রাবন্ধিক
অধ্যাপক যতীন সরকার ও প্রেস ক্লাবের সাধারন সম্পাদক
বাবু শ্যামলেন্দু পাল,মাসিক নেত্রের আশা সাহিত্য
পত্রিকার সভাপতি প্রফেসর ননী গোপাল সরকার এবং
প্রতিষ্ঠাতা ও পরিচালক নুরেজা আশা।
উক্ত অনুষ্টানে
সকল সাহিত্যিকগণ উপস্হিত থেকে নেত্রচয়ন পত্রিকার
মোড়ক উম্মোচন ও কবিতা এবং ছড়া আবৃতি করেছেন ।
লিয়ন আজাদ
সাহিত্য সম্পাদক।
সাহিত্য হউক সময়ের পথ চলা
নিউজ আপডেট টাইম : নভেম্বর, ৫, ২০১৭, ৫:২০ অপরাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
682 বার
