সময় সকাল ৭:৩১, মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ব্রিটিশ এমপি এবং কাউন্সিলরদের সাথে BHRC’র বৈঠকঃ

সফররত যুক্তরাজ্য পার্লামেন্টের সংসদ সদস্য লুসি পাওয়েল এমপি, সাবানা মাহমুদ এমপি এবং জেফ স্মিথ এমপি সহ কাউন্সিলর এমডি লুৎফুর রহমান, কাউন্সিলর আবিদ চৌহান, কাউন্সিলর বাসেত শেখ এবং কাউন্সিলর আলী আইলাম এর সাথে ৮ নভেম্বর ২০১৭ রাতে ঢাকার নিকুঞ্জস্থ ২১ গ্রান্ড হোটেলে বাংলাদেশ মানবাধিকার কমিশন- BHRC’র সাথে এক আনুষ্ঠানিক আলোচনা সম্পন্ন হয়। আলোচনা সভায় যুক্তরাজ্য থেকে ১৫ জন প্রতিনিধি যোগ দেন। BHRC’র পক্ষে নেতৃত্ব দেন BHRC মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার। BHRC’র অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ঢাকা মহানগর উত্তরের সভাপতি একেএম আক্তারুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক শেখ মোঃ শহীদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন, যুক্তরাজ্য নর্থওয়েস্ট শাখার সভাপতি মাঈনুল আমিন বুলবুল ও সহ-সভাপতি সুরাবুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ-এর নির্বাহী সভাপতি মোঃ হারুন অর রশিদ, বৃহত্তর মিরপুর আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মোল্লাসহ ২০ জন মানবাধিকার কর্মকর্তা BHRC’র পক্ষে উপস্থিত ছিলেন। BHRC’র পক্ষ থেকে বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা বিষয়ে বিশদ উপস্থাপন করা হয় এবং রোহিঙ্গাদের মায়ানমারে ফিরিয়ে নেয়ার কার্যকর ব্যবস্থা ও মানবিক সাহায্যে এগিয়ে আসতে যুক্তরাজ্যের সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়।
.

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী