সময় সকাল ৭:৩১, মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

BHRC বরিশাল আঞ্চলিক মানবাধিকার সম্মেলন-২০১৭ অনুষ্ঠিত

বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC’র বরিশাল আঞ্চলিক মানবাধিকার সম্মেলন ১১ নভেম্বর ২০১৭ সকাল ৯:৩০টায় ঝালকাঠির থানা রোডস্থ সানাই কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু। সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মানবতাবাদী ড. সাইফুল ইসলাম দিলদার।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান, সরদার মোঃ শাহআলম, BHRC চট্টগ্রাম বিভাগের গভর্নর সেতারা গাফফার, বরিশাল বিভাগীয় গভর্নর সাইদুর রহমান রিন্টু, ঢাকা মহানগর উত্তর দক্ষিণের গভর্নর সিকান্দার আলী জাহিদ, এড. খান সাইফুল্লাহ পনির, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, ঝালকাঠি জেলা, মোঃ লিয়াকত আলী তালুকদার, মেয়র, ঝালকাঠি পৌরসভা, মোঃ সুলতান হোসেন খান, চেয়ারম্যান, ঝালকাঠি সদর উপজেলা পরিষদ, BHRC বরিশাল বিভাগীয় বিশেষ প্রতিনিধি মোল্লা মোঃ নাসির উদ্দিন, বিশেষ প্রতিনিধি, শেখ আব্দুল্লাহ, BHRC বরিশাল আঞ্চলিক শাখার নির্বাহী সভাপতি ড. বাহাউদ্দিন গোলাপ, বগুড়া জেলা শাখার সভাপতি মোঃ নুরুন নবী বুলু। ঝালকাঠি জেলা শাখার সভাপতি এড. লিয়াকত হোসেন এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BHRC বরিশাল আঞ্চলিক সমন্বয়কারী মাহমুদুল হক খান মামুন, বরিশাল মহানগর শাখার সভাপতি ইস্তাফিজুর রহমান মুন্না, বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি আনোয়ার হোসেন, পিরোজপুর জেলা শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন নান্ন, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সৈয়দ আজমুল হক, বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ আবু মাসুম ফয়সাল, বরিশাল আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মেরী সূর্য্যানী সমাদ্দার, ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক এম.এ. আহাদ চৌধুরী তুহিন প্রমুখ। সম্মেলনে বরিশাল বিভাগের সহস্রাধিক মানবাধিকার কর্মী যোগ দেন।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী