সময় সন্ধ্যা ৬:৪১, বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সংবাদপত্র পাঠরত ভিক্ষুকের কথা কিছুক্ষণ,–

শাওন আমিন:
সংবাদপত্র পাঠরত ভিক্ষুকের কথা কিছুক্ষণ,–
নাম আবদুস সাত্তার
বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর, বয়রা গ্রাম।
আলাপ প্রসংগে জানলাম, তিনি একজন বীর
মুক্তিযোদ্ধা। ১৯৬৮ সালে ঢাকা কলেজ থেকে বিএ পাশ
করেছিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে টাঙ্গাইলের
কাদেরিয়া বাহিনীতে থেকে যুদ্ধ করেছেন। সংসারে
কেউ নেই। একটি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘদিন
মেডিকেলে ছিলেন। বর্তমানে চট্টগ্রামে ২৭ বছর
অতিবাহিত হয়েছে। রাতে থাকেন দামপাড়া পেট্রোল
পাম্পের বারান্দায়। এই ভাবে যায় দিন- মাস- বছর।
তার সাথে কথা বলার সময় বেশীর ভাগ প্রশ্নের জবাব
দিয়েছেন শুদ্ধ ইংরেজীতে।
৭৬ বছর বয়সী এই অসহায় মানুষটির জন্য খুবই মায়া হল।
তিনি জননেত্রীর নিকট সবিনয় নিবেদন জানিয়ে বলেন
গোয়েন্দা সংস্থার মাধ্যমে সঠিক তথ্য গ্রহণ পূর্বক যদি
নিশ্চিত হওয়া যায় যে, আসলেই আমি  মুক্তিযোদ্ধা,
তা’হলে থাকা খাওয়া বা পুনর্বাসন
করে বাকী জীবন সম্মানজনক ভাবে অতিবাহিত করতে
চাই। কারন ভিক্ষাবৃত্তির মত লজ্জাজনক কাজ সে আর
করতে চাই নাহ। তাই এই ভিক্ষুক যদি সত্যিকার
মুক্তিযোদ্ধা হয় তাকে সম্মানিত করে জাতির শ্রেষ্ট
সন্তানদের মত
মর্যাদা প্রদান করা হোক।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী