সময় সকাল ৭:৩৪, মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

টেকেরহাটে ব্যবসায়ী সৌরভ ও মিঠুকে গাজা দিয়ে ফাসিয়ে সিন্দিয়া ঘাট পুলিশ ফাড়ীতে দশ হাজার টাকার চাদাবাজী করায় গ্রামবাসীর বিক্ষোভ ও পুলিশ ফাড়ী ঘেড়াও।

স্থানীয় সুত্রে জানাযায় গোপালগঞ্জের মুকসুদপুর থানার হরিরচর গ্রামের মহাদেব কুন্ডুর ছেলে টেকের হাটে ব্যাবসায়ী সৌরভ কুন্ডু (২৫ )ও বাবলা কুন্ডুর ছেলে মিঠু কুন্ডু (৩৫) কে সড়যন্ত্র করে গাজা দিয়ে ফাসিয়ে সিন্দিঘাট পলিশ ফাড়ীর এস,আই,রতন ও পুলিশ রিগান ও পলিশের ক্যাশিয়ার কামাল দশ হাজার টাকা চাদাবাজী করায় বিচারের দাবিতে গ্রামবাসিদের বিক্ষোভ ও পুলিশ ফাড়ী ১ ঘন্টা ঘেড়াও করে রাখে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জলিরপাড় পুলিশ ফাড়ীর উপপরিদর্ক আব্দুস সালামের যোগ সুত্র আছে বলে জানিয়েছে স্থানীয় গ্রামবাসিরা । বিগত কয়এক মাস ধরে এ ধরনের চাদাবাজি র্অথ বানিজ্য প্রক্রিয়া চলে আসছে। আর এতে স্বিকার হচ্ছে সহজ সরল গ্রামের নিরহ লোকেরা।আর পুলিশ বলে ভয়ে টাকা দিয়ে ছাড়া পাচ্ছেন তারা। এমন ঘটনার বাস্তব প্রমান পুলিশ, ভুক্তভোগী ব্যাবসায়ী সৌরভ কুন্ডু ,মিঠু কুন্ডু ও এলাকাবাসি জানায়, গত বুধবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় উপজেলার হরিরচর গ্রামের মহাদেব কুন্ডুর দোকানের সামনে এস,আই,রতন ও পুলিশ রিগান এসে সৌরভ ও মিঠুকে বলে তোদের কাছে গাজা আছে এ বলে পুলিশ রিগান পায়ের কাছে গাজার পোটলা ফেলে ২ জনকে গ্রেফতার করে ।এবং তাদের কে ছেড়ে দেওয়ার চক্তিতে ২০ হাজার টাকা দাবী করে পরে ১০ হাজার টাকা দিলে তাদের কে ছেড়ে দেওয়া হয়। এলাকায় ভালো মানুষ হিসাবে পরিচিত ব্যাবসায়ী সৌরভ ও মিঠুর ঘটনাটি সড়যন্ত্রমুলক- টের পেয়ে এলাকাবাসী ও বাজারের ব্যবসায়ীরা প্রতিবাদ ও বিক্ষোভে ফেটে পড়ে।এরই জের ধরে গত শুক্রবার সন্ধা ৭ টার সময় ৩ গ্রামের ৫ শতাধীক লোক জন এ অর্পকমের শাস্তি ও বিচারের দাবিতে বিক্ষোভ ও সিন্দিয়াঘাট পুলিশ ফাড়ী ঘেড়াও করে। পরে স্থানীয় গোহলা ইউনিয়নের চেয়ার ম্যান জনাব সাফিকুল মোল্যা ঘটনাটি টেলিফোনের মাধ্যমে মুকসুদপুর থানারওসি আজিজুর রহমান কে জানালে তিনি বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

সূত্র :দেশবন্ধু বার্তা

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী