সময় সকাল ৭:৩১, মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

BHRC রংপুর আঞ্চলিক মানবাধিকার সম্মেলন অনুষ্ঠিতঃ

বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC’র রংপুর আঞ্চলিক মানবাধিকার সম্মেলন ১৮ নভেম্বর ২০১৭ রোজ শনিবার সকাল ৯:৩০টায় নীলফামারী শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়। সকাল ৯:৩০টায় সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মানবতাবাদী ড. সাইফুল ইসলাম দিলদার। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য এড. হোসনে আরা লুৎফা ডালিয়া। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদের চেযারম্যান জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BHRC রংপুর জেলা শাখার সভাপতি এড. দিপক কুমার সাহা, রংপুর মহানগর শাখার সভাপতি এড. সফিকুল ইসলাম মুকু, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি এড. এসএম আব্রাহাম লিংকন, লালমনিরহাট জেলা শাখার সভাপতি প্রফেসর হাবিবুর রহমান, গাইবান্ধা জেলা শাখার সভাপতি এড. সেকান্দার আযম আনাম, রংপুর আঞ্চলিক সমন্বয়কারী এড. জিয়াউল হাসান জিয়া, রংপুর-দিনাজপুর অঞ্চলের বিশেষ প্রতিনিধি এড. মোঃ জাহিদ ইকবাল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BHRC নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ’ মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক এসএম শফিকুল ইসলাম কানু, রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক এড. আতিক-উল-ইসলাম কল্লোল, কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম এবং গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক এড. আনিস মোস্তফা তোতন। সম্মেলনে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা শাখার সভাপতি আব্দুল জলিল। সম্মেলন পরিচালনা করেন BHRC নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল। সম্মেলনে রংপুর বিভাগের পাঁচশতাধিক মানবাধিকার কর্মী যোগ দেন ।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী