সময় সকাল ৬:১১, মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

জঙ্গিবাদ ও কটূক্তি বিরোধী মাস ব্যাপী প্রচারনা ঢাবি ছাত্রদের

জঙ্গিবাদের মূল ও কটূক্তি (হেট স্পিচ) বিরোধী মাসব্যাপী প্রচারনায় নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ শিক্ষার্থী। ‘Change is you’ নামে এই দলটি কাজ করছে। ‘ Think.Speak.Change’ এই স্লোগানের ব্যানারে কাজ করছে এই দলটি । গোটা নভেম্বর মাসব্যাপী এই প্রচারনায় থাকছে কনসার্ট, গ্রাফিটি, রোড পেইন্ট, ফটোগ্রাফি কম্পিটিশন, সেমিনারসহ নানা আয়োজন।
ঠাট্টাচ্ছলে বা ইচ্ছাকৃভাবে বলা অনেক কথা যা অন্যকে আঘাত করে, অন্যের অধিকার হরণ করে, ভিন্ন ধর্ম, ভিন্ন মত, ভিন্ন লিঙ্গ কিংবা ভিন্ন পোশাকের মানুষদের বিরুদ্ধে করা মানুষের কটূক্তিগুলো অনেকের জীবনকে দুর্বিষহ করে তোলে যা কখনো কখনো মানুষের মাঝে সাম্প্রদায়িকতার বীজ বপণ করে এবং সেখান থেকে সৃষ্টি হয় সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, বর্ণবাদ ও নারীর প্রতি অসাম্য আচরণ, এর বিরুদ্ধে যুবসমাজের সচেতনতা বৃদ্ধি ও পরিবর্তন সাধনই মূলত এই দলের উদ্দেশ্য। এই পরিবর্তন আনার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে ঢাবির এই তরুণ শিক্ষার্থীরা।
প্রতিযোগিতামূলক এই প্রচারণায় বিশ্বের ৮০ টির মত বিশ্ববিদ্যালয়ে ও এনজিও অংশগ্রহণ করছে। এই প্রতিযোগিতায় ‘change is you’ দলের সার্বিক সহযোগিতায় রয়েছে ‘MOVE Foundation’ আর #p2p campaign এর অংশ হিসেবে সমগ্র প্রতিযোগিতার ক্যাম্পেন ফান্ড দিচ্ছে ফেসবুক ও সার্বিক সহযোগীতা করছে ‘adventure partners’।
গতবছর ‘think twice,act wise’ স্লোগানে কাজ করে চ্যাম্পিয়ন হয় ঢাবির একদল শিক্ষার্থী। সফলতা পেলে এই ক্যাম্পেন আজীবন চালানোর ইচ্ছা আয়োজকদের।
‘Change is you’ এর একজন Team Leader জানান, সাম্প্রতিক সময়ে ইন্টারনেটের ডার্কওয়েবভিত্তিক গেমস ‘ব্লু হোয়েল’ এর আতঙ্কে সবাই আতঙ্কিত। এই ভয়ঙ্কর মরণ খেলার আদলে সমাজের সকলকে ভালো কাজে উৎসাহ দিতে এই দল ‘ব্ল্যাক হোয়েল’ নামের একটি গেমসের উদ্ভাবন করেছে। যেখানে ১৫ দিনে ১৫ টি সহজ ভালো কাজ করার চ্যালেঞ্জ দেয়া হবে । সেরা ১০ জন খেলোয়াড়কে ‘Change is you’ এর পক্ষ থেকে ভালো কাজের জন্যে আকর্ষণীয় পুরস্কার দেয়া হবে।
‘Change is you’ এর এই ক্যাম্পেনের ভলান্টিয়ার হিসেবে রয়েছে গণযোগাযগ ও সাংবাদিকতা বিভাগের অনেক শিক্ষার্থী।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী