বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC’র ব্রাহ্মণবাড়ীয়া আঞ্চলিক মানবাধিকার সম্মেলন-২০১৭ । ২ ডিসেম্বর ২০১৭ রোজ শনিবার সকালে স্হানীয় পৌর কমিউনিটি সেন্টার টেংকের পাড়, ব্রাহ্মণবাড়ীয়ায় অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য ফজিলাতুন নেছা বাপ্পী। সম্মেলন উদ্বোধন করেন এবং মানবাধিকার কর্মীদের শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মানবতাবাদী ড. সাইফুল ইসলাম দিলদার।
সম্মেলনে সভাপতিত্ব করেন BHRC ব্রাহ্মণবাড়ীয়া জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ আবু সাঈদ। সম্মেলনে মানবাধিকার কর্মীদের শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়ীয়া জেলা প্রশাসক রেজয়ানুর রহমান, অতিরিক্ত ডিআইজি মোঃ মিজানুর রহমান পিপিএম, ব্রাহ্মণবাড়ীয়া পৌর মেয়র নায়ার কবির, BHRC’র ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এর গভর্নর সিকান্দার আলী জাহিদ, ডেপুটি গভর্নর এম.এ. সোহেল আহমেদ মৃধা, নিউ ইয়র্ক স্ট্যাট মহিলা শাখার সভাপতি মিনা ইসলাম, কুমিল্লা জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা ওবায়দুল কবির মোহন, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পিটার, চট্টগ্রাম মহানগর শাখার নির্বাহী সভাপতি আবু হাসনাত চৌধুরী, চট্টগ্রাম আঞ্চলিক সমন্বয়কারী জসিম আহমেদ, উত্তরবঙ্গ বিশেষ প্রতিনিধি নূরুন নবী বুলু, বগুড়া আঞ্চলিক সমন্বয়কারী মোঃ রফিকুল ইসলাম, কুমিল্লা আঞ্চলিক শাখার সভাপতি মাহমুদুল হাসান রোম্মান, বিশেষ প্রতিনিধি মোস্তাক আহমেদ ভুইয়া, সৌদি প্রতিনিধি এম.ওয়াই আলাউদ্দিন, চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, কুমিল্লা মহানগর শাখার সভাপতি এএইচএম তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ গোলজার হোসন, চাঁদপুর জেলা শাখার সভাপতি এড. মোঃ রুহুল আমিন সরকার, BHRC ব্রাহ্মণবাড়ীয়া জেলা শাখার সাধারণ সম্পাদক এড. লোকমান হোসেন। সম্মেলনে কুমিল্লা অঞ্চলের তিনশতাধিক মানবাধিকার কর্মী যোগদান করেন।
BHRC ব্রাহ্মণবাড়ীয়া আঞ্চলিক মানবাধিকার সম্মেলনে মানবাধিকার কর্মীদের শপথ বাক্য পাঠ:
নিউজ আপডেট টাইম : ডিসেম্বর, ৩, ২০১৭, ৯:২১ পূর্বাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
293 বার
