সময় সকাল ৬:১৪, মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

BHRC ঢাকা মহানগর দক্ষিণ মহিলা শাখার শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC’র ঢাকা মহানগর দক্ষিণ মহিলা শাখার শপথ গ্রহণ ও পরিচিতি সভা ১২ ডিসেম্বর ২০১৭ইং বেলা ১১টায় ১২ আউটার সার্কুলার রোডস্থ আহেলী চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BHRC’র প্রতিষ্ঠাতা ও মহাসচিব মানবতাবাদী ড. সাইফুল ইসলাম দিলদার। সভায় বক্তব্য রাখেন BHRC ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এর গভর্নর সিকান্দার আলী জাহিদ, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি একেএম আক্তারুজ্জামান বাবুল, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা শাখার সভাপতি মিনান্নাহার লিপা, সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা, বৃহত্তর মিরপুর আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মোল্লা, রামপুরা থানা শাখার সাধারণ সম্পাদক এম.এ. নায়েম তালুকদার, নারায়ণগঞ্জ মহিলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফরিদ আক্তার, নির্বাহী সভাপতি কোহিনুর আক্তার রুমা, ঢাকা মহানগর উত্তর শাখার আইন সম্পাদক এড. ফেরদৌসী আক্তার, পল্টন থানা শাখার সাধারণ সম্পাদক চান শরীফ প্রমুখ। সভায় আগত সকল মানবাধিকার কর্মীদের শপথ বাক্য পাঠ করান BHRC’র প্রতিষ্ঠাতা ও মহাসচিব মানবতাবাদী ড. সাইফুল ইসলাম দিলদার।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী