সময় রাত ৪:৪৩, মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

রাজবাড়ী পাচুরিয়ায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা কার্ড বিতরণ করলেন শিক্ষা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ঃ  ৫ ই মে শনিবার সকালে  রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদে  বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা কার্ড বিতরণ করেন মাননীয় সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী -১ আসনের এমপি আলহাজ কাজী কেরামত আলী।

পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আলমগীর হোসেনের সভাপতিত্বে  ভাতা কার্ড বিতরণ অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন,  আমাদের সরকার দেশের  সকলের জন্য কাজ করে যাচ্ছে। আপনারা এক সাথে ৯ মাসের অনেক গুলো টাকা পাচ্ছেন। টাকা গুলো  নষ্ট না করে এ টাকা দিয়ে কিছু করবেন যা দিয়ে আপনার পরিবারে স্বচ্ছলতা আসবে। তিনি  বিগত বিএনপি সরকারের কথা উল্লেখ করে বলেন,বিএন পি সরকার  আপনাদের জন্য কতটুকু করেছে আর এ সরকার কতটুকু করছে, তার প্রমান আপনারাই। বর্তমানে সকল ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। 

এ সময় তিনি আরো বলেন, উন্নত দেশ ছাড়া ভাতা দেওয়া সম্ভব না,  আমরা দিচ্ছি।  এ ইউনিয়ন পরিষদের বাউন্ডারী ওয়াল ও গেইটের জন্য ৩ লাখ টাকা দেওয়ার ঘোষনা করেন  ।তিনি বলেন, আমি  সবাইকে উপকার করার চেষ্টা করি , অপকারের না। জনগণের ভাগ্যের উন্নয়নে জন্য আগামী নির্বাচনে শেখ হাসিনা সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে বলে সকলের কাছে  নৌকা প্রতিকে তিনি ভোট চান।

আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে  সদর উপজেলা নির্বাহী কর্মবর্তা মোঃ সাঈদুজ্জামান খান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সালাম মিলন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম মোল্লা প্রমূখ বক্তব্য রাখেন।

 

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী