সময় রাত ৪:৪০, মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

রাজবাড়ী কালুখালিতে দাখিল পরিক্ষায় অকৃতকার্য হওয়ায় ছাত্রের আত্বহত্যা

স্টাফ রিপোর্টার ঃ রাজবাড়ীতে দাখিল পরিক্ষায় দ্বিতীয় বারে অকৃতকার্য হয়ে  আত্বহত্যা করেছে হাসিব খান (১৭) নামে এক মাদ্রাসা ছাত্র। রাজবাড়ী কালুখালি উপজেলার মৃগী ইউনিয়নের খাগজানা গ্রামে এ ঘটনা ঘটে।

সে  খাগজানা গ্রামের ইদ্রিস খানের ছেলে। হাসিব আড়কান্দি শহীদ মুক্তিযোদ্ধা দাখিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় দ্বিতীয় বারে  অংশ গ্রহন করেছিলো।

৬ই এপ্রিল পরিক্ষার ফল প্রকাশের পর অকৃতকার্য হওয়ায় সে তার ঘরে গলায় গামছা পেচিয়ে আত্বহত্যা করে।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  জানান, গত বছর দাখিল পরীক্ষা দিয়ে এক বিষয়ে অকৃতকার্য হয় হাসিব। এ কারণে সে এবারও ওই বিষয়ে পরীক্ষা দেয়। রোববার দুপুরে পরীক্ষার ফলাফল ঘোষণার পর দেখা যায় এবারও সে অকৃতকার্য হয়েছে। এজন্য  সে নিজ বাড়ির বসতঘরের মধ্যে গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

তবে  নিহতের পরিবারের আবেদনে, মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী