
প্রেস বিজ্ঞপ্তি : র্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ০৭ মে ২০১৮ইং তারিখ আনুমানিক ১৩০০ ঘটিকার সময় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রেলওয়ে ষ্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে ০৫ জন মাদক সেবী ১। মোঃ আল আমিন (২৮), পিতা- মোঃ হাসান মোল্লা, সাং- জয়ঢেকি, থানা- মোল্লারহাট, জেলা- বাগেরহাট, ২। জনি মৃধা (১৯), পিতা- মোঃ আফজাল মৃধা, সাং- স্লুইচগেট বেড়িবাধ, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর, ৩। মোঃ নাছিম (১৯), পিতা- মোঃ জাকির হোসেন, সাং- হরিনাহাটি, থানা- মুকসুদপুর, জেলা- গোপালগঞ্জ, ৪। সৈয়দ সাকিব (১৯), পিতা- সৈয়দ ওমর আলী, সাং- নওয়াপাড়া, থানা- ভাংগা, জেলা- ফরিদপুর, ৫। মোঃ জিসান বিশ্বাস (১৬), পিতা- মোঃ ময়েন বিশ্বাস, সাং- ছোলনা চৌধুরীপাড়া, থানা- বোয়ালমারী, জেলা- ফরিদপুর’কে আটক করে। এ সময় মোঃ আল আমিন ও জনি মৃধার নিকট হতে মোট ৪০০ গ্রাম গাঁজা এবং মোঃ নাছিম, সৈয়দ সাকিব ও মোঃ জিসান বিশ্বাস এর নিকট হতে সর্বমোট ১০ পিস ইয়াবা জব্দ করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জনাব মোঃ পারভেজ মল্লিক, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, ফরিদপুর সদর এর উপস্থিতিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ২৬ ধারা মোতাবেক মোঃ আল আমিন ও জনি মৃধা’কে ০৬ (ছয়) মাস করে এবং মোঃ নাছিম ও সৈয়দ সাকিব’কে ০১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অন্যদিকে মোঃ জিসান বিশ্বাস (১৬) কে কোতয়ালী থানার মাধ্যমে প্রবেশন কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও ইয়াবা সমূহ পুঁড়িয়ে ধ্বংস করা হয়।
