সময় বিকাল ৩:২২, বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

কলকাতার আরো একটি সিনেমায় বাংলাদেশের টাইগার রাজিব

 বিনোদন প্রতিবেদক: কলকাতার নতুন আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেন বাংলাদেশের টাইগার রাজিব। সিনেমার নাম “মেজদার কীর্তি”। আরিত্রা প্রোডাকশনের প্রযোজনায় ছবিটি নির্মান করবেন পরিচালক শংকর দাস। ছবিটি সম্পর্কে জানতে চাইলে পরিচালক শংকর দাস বলেন, আমার ছবির গল্পের সাথে যেমন চরিত্র দরকার ছিলো টাইগার রাজিব এর সাথে পুরোটাই মিলে গেছে। আমি শতভাগ আশাবাদী টাইগার রাজিব সম্পূর্ন জোশের সাথে ছবির কাজ সম্পূর্ন করতে পারবে এবং টালিগঞ্জের সকল সম্মানী পরিচালকগনের মন জয় করতে পারবে। আমি টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে টাইগার রাজিব এর উজ্জল ভবিষ্যৎ কামনা করছি। টাইগার রাজিব জানান, ছবির গল্পটা অন্যরকম, ভালবাসা, এ্যাকশন, কমেডি সবই থাকবে এ ছবিতে। এক কথায় অসাধারন একটা ছবি হবে “মেজদার কীর্তি। টাইগার রাজিব আরো জানান, প্রোডাকশন ম্যানেজার লাকি আজিজ ভাইয়ের মাধ্যমে পরিচালক শংকর দাস স্যার এর সাথে পরিচয় হয়। একজন শিক্ষক যেমন ছাত্রকে পড়া বুঝিয়ে দেয়, শংকর দাস স্যার তেমনি ধৈর্য সহকারে আমাকে পুরো গল্প বুঝিয়ে দিয়েছেন। অনেক বড় ও ভালো মনের মানুষ পরিচালক শংকর দাস স্যার। আমি ধন্যবাদ জানাই পরিচালক শংকর দাস স্যার ও লাকি আজিজ ভাইকে আমাকে ছবিটিতে কাস্ট করার জন্য। আমি সকলের দোয়া ও ভালবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। উল্যেখ: টাইগার রাজিব এর আগে “তিন পরশো, নদী, প্রেম কাহিনী, গনষের বিয়ে সহ মোট আটটি সিনেমায় কাজ করছেন।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী