
স্টাফ রিপোর্টার ঃ ৬ই মে দুপুরে রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চরগুদাহ গ্রামের হাজী আব্দুস সাত্তার মোল্লার বাড়ীতে এবং বেতেঙ্গা গ্রামের তমিজউদ্দিনের বাড়ীতে ১৫১টি পরিবারের মধ্যে পল্লী বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সুইচ টিপে বাতি জ্বালিয়ে এলাকার ১৫১টি পরিবারের মধ্যে পল্লী বিদ্যুতায়নের উদ্বোধন করেন রাজবাড়ী -২ আসনের এমপি জিল্লুল হাকিম। পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মোঃ ফিরোজ আহম্মেদের সভাপতিত্বে স্থানীয় মোল্যা বাড়ী জামে মসজিদ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।
এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মোঃ হান্নান মোল্যা, সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুস সাত্তার খান, সাধারণ সম্পাদক সামছুল আলম সুফী, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক(টেকনিক্যাল) মোঃ গোলাম কাদির, বহরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শফিকুল ইসলাম সাবু।
