
গোয়ালন্দঃ রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটস্থ ট্রাক টারমিনাল এলাকা থেকে শনিবার রাত সাড়ে ১১ টার দিকে সাথী আক্তার (৮) নামের এক কন্যা শিশুকে উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গোয়ালন্দ ঘাট থানার সেকেন্ড অফিসার এসআই সোমনাথ বসু জানান, শানবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া ঘাট ট্রাক টর্মিনাল এলাকায় শিশু সাথী এলোমেলো ভাবে চলাফেরায় স্থানীয়দের সন্দেহ হলে টহল পুলিশকে জানায়। পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেলে সাথী জানায়, ‘নানা বাড়ি বেড়ানোর কথা বলে অজ্ঞাত এক লোক তাকে এখানে নিয়ে এসেছেন। কিন্তু এখন তাকে পাচ্ছি না।’ এসময় পুলিশ তাকে করে থানায় নিয়ে আসে। প্রাথমিক ভাবে ধারনা করা হয় অজ্ঞাত কোন পাচারকারী দৌলতদিয়া যৌনপল্লী অথবা অন্য কোথাও সাথীকে বিক্রির জন্য নিয়ে এসেছিল। দৌলতদিয়া ঘাট এলাকায় পুলিশের একাধিক টিম টহলরত থাকায় বিপদ আঁচ করতে পেরে সাথীকে রেখে ওই পাচারকারী হয়তো পালিয়ে যেতে পারে।” গোয়ালন্দ থানার ওসি জানান, সাথী মানিকগঞ্জ জেলার রূপসা ইউনিয়নের দড়িকয়রা গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে । সমাজসেবা কর্মকর্তা ও থানা পুলিশের সহযোগীতায় সাথীর বাড়ীতে খবর পাঠানো হলে রবিবার দুপুরে তার মা এসে তাকে নিয়ে যায়।
