
প্রেস বিবরণঃ র্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে ৭ মে ২০১৮ইং তারিখ আনুুমানিক ১৮০০ ঘটিকার সময় ফরিদপুর জেলার ভাংগা থানাধীন আদমপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ফরিদপুর জেলার সদরপুর থানার সিআর মামলার (১০৭/০২) এর ০১ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী মোঃ নুর উদ্দিন (৪২), পিতা- মোঃ আঃ মালেক মিয়া, সাং- আদমপুর, থানা- ভাংগা, জেলা- ফরিদপুর’কে আটক করে। উল্লেখ্য, ধৃত আসামী ১৯৮০ সালের যৌতুক আইনের ৪ ধারার অধীন দন্ডপ্রাপ্ত আসামী। ধৃত আসামীকে ফরিদপুর জেলার ভাংগা থানায় হস্তান্তর করা হয়।
