রাজবাড়ী ঃ রাজবাড়ী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র মাসুম (১৭)নিজ বাড়িতে গলায় ওড়না পেচিয়ে আত্বহত্যা করেছে। মাসুম রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউপির কামাল পুর গ্রামের নুরুল ইস্লামের ছেলে। ৮ ই মে সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। মাসুমের পিতা নুরুল ইসলাম বরাট ইউপির একজন সচিব।
রাজবাড়ী সদর থানার এস আই কালাম জানান, হাস্পাতাল থেকে ফোন করলে আমরা এখানে এসে জানতে পারি মাসুম রাজবাড়ী জেলা স্কুলের নবম শ্রেনীর ছাত্র। তারা দুই ভাই ও এক বোন বাড়ীতে হয়তো কোন বিষয়ে ঝগড়া করে অভিমান বশত মাসুম আত্বহত্যা করেছে। সকাল আনুমানিক ১০ টার দিকে এ ঘটনা ঘটে। সাড়ে দশটায়রাজবাড়ী সদর হাস্পাতালে মাসুমের লাশ আনা হয়। তবে এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের করা হয়নি। পারিবারিক সিদ্ধান্ত ও তদন্তের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।
