সময় রাত ২:২৯, সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে বিশ্ব থ্যালাসিমিয়া দিবস পালন

বালিয়াকান্দি  ঃ “বিয়ের আগে পরীক্ষা করলে রক্ত- সন্তান থাকবে থ্যালাসিমিয়া মুক্ত” এ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বিশ্ব থ্যালাসিমিয়া দিবস পালিত হয়েছে।

বিশ্ব থ্যালাসিমিয়া দিবস উপলক্ষে সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ,এস,এম আব্দুল্লাহ আল মুরাদের এর সভাপতিত্বে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  সভায় থ্যালাসিমিয়া রোগের লক্ষন ও এর থেকে পরিত্রানের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করা হয় ।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী