সময় রাত ৩:০৪, মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দির ধর্মতলা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়ে শিক্ষকদের সাথে ইউএনও,র মতবিনিময়

বালিয়াকান্দি ঃ এস.এস.সি পরীক্ষার ফলাফল বিপর্যয়ের কারণে মঙ্গলবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের ধর্মতলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা।
২০১৮ সালের এস,এস,সি পরীক্ষার ফলাফল বিপর্যয়ের কারণ অনুসন্ধান ও পরিত্রাণের উপায়ে পদ্ধতি অবলম্বনের জন্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা মঙ্গলবার সকালে আকসিক ভাবে বিদ্যালয়ে উপস্থিত হন। শিক্ষকদের সাথে মতবিনিময় করে ফলাফল বিপর্যয় ও পরিত্রাণের উপায় এবং উত্তরণে বিভিন্ন পন্থা সম্পর্কে আলোচনা করেন।
গণিত শিক্ষক ক্ষিরোদ বরণ মজুমদার বলেন, সৃজনশীল হওয়ার কারণে শিক্ষার্থীদের মধ্যে ভীতি কাজ করে।
ইংরেজি শিক্ষক কৃষ্ণপদ ঘোষ বলেন, শিক্ষার্থীরা অমনোযোগী ও নিয়মিত ক্লাসে আসে না।
স্কুলের প্রধান শিক্ষক কুমারেশ চন্দ্র বাছাড় বলেন, ফলাফল বিপর্যয় অত্যন্ত লজ্জাকর। টেস্টের রেজাল্টের পর যারা ভালো করে তাদের ফরম পুরন করতে চাইলেও নানা কারণে দুর্বল শিক্ষার্থীদেরকেও পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দিতে হয়। আশা করি এখান থেকে শিক্ষা নিয়ে ২০১৯ সালে আমরা ঘুরে দাড়াবো ও ফলাফল ভালো হবে।
আলোচনায় নিয়মিত অভিভাবক সমাবেশ, শতভাগ ক্লাসে উপস্থিতি, ম্যানেজিং কমিটির তৎপরতা বৃদ্ধি, প্রাইভেট কোচিং নির্ভর না হয়ে ক্লাসের পাঠদানে মনোযোগী করাসহ নানা উদ্যোগ গ্রহনের বিষয়ে আলোচনা করা হয়।

 

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী