সময় সন্ধ্যা ৭:৫৯, বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দির শালমারা-নিশ্চন্তপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের লাঞ্ছিতের ঘটনায় ক্ষমা প্রার্থনা ও ১৬ হাজার টাকা জরিমানা


বালিয়াকান্দি ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার শালমারা-নিশ্চন্তপুর উচ্চ বিদ্যালয়ে কো-অফপ্ট সদস্য নির্বাচনকে কেন্দ্র করে ৪ শিক্ষক লাঞ্ছিত হয়। এ ঘটনার প্রতিবাদে স্কুলের প্রধান শিক্ষক ক্লাস বর্জনের ঘোষনা দিলে বাদসাধে শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা। এ নিয়ে মঙ্গলবার বিকালে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিমের হস্তক্ষেপে শালিসে ক্ষমা প্রার্থনা ও ১৬ হাজার টাকা জরিমানা করেছে
উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি ও শালমারা-নিশ্চন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার পাল জানান, গত ৩০ এপ্রিল সকালে স্কুলের কো-অফপ্ট সদস্য পদে নির্বাচন হয়। নির্বাচনে ২জন প্রার্থী সোহেল মোল্যা ও ইমদাদুল হক ফকির বুলু অংশগ্রহন করেন। ১০ ভোটের মধ্যে ইমদাদুল হক বুলু ৬ ভোট পেয়ে নির্বাচিত হন। সোহেল মোল্যা পান ৪ ভোট। পরাজিত হয়ে সোহেল মোল্যা ক্ষিপ্ত হয়ে ওঠে। বিকাল সাড়ে ৩টার দিকে বিদ্যালয় বন্ধ করে পায়ে হেটে বাড়ী ফেরার পথে স্কুল মাঠে হঠাৎ করেই আর্তকিত ভাবে প্রধান শিক্ষক রনজিৎ কুমার পাল, শিক্ষক রাশেদুল ইসলাম, শিক্ষক মমতাজ বেগম, শিক্ষক হেলাল উদ্দিনকে এলোপাথারী ভাবে কিল, ঘুষি, লাথি মেরে লাঞ্ছিত করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে। মঙ্গলবার বিকালে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিমের হস্তক্ষেপে উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান মোল্যা, সাধারন সম্পাদক শামসুল আলম সুফি, সহ-সভাপতি আব্দুস সাত্তার খান, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, শ্রমিকলীগের সভাপতি ইদ্রিস আলী ফকিরসহ এলাকার লোকজনের উপস্থিতিতে শালিসে সোহেল মোল্যাকে ১০ হাজার টাকা, আলতু মোল্যাকে ২হাজার টাকা, চুন্নু মোল্যাকে ২হাজার টাকা, মনিরুল ইসলাম ও আসাদ মোল্যাকে ২ হাজার টাকা করে জরিমানা ও শিক্ষকদের কাছে ক্ষমা প্রার্থনা করতে হয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী