সময় রাত ১:২৯, মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

জেলা প্রশাসনের আয়োজনে আসন্ন রমজান উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। মূল্য বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারী

রাজবাড়ী ঃ ৮ই মে দুপুরে   রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেটের সম্মেলন কক্ষে  আসন্ন রমজান মাসের পবিত্রতা রক্ষা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য নিয়ন্ত্রণ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে  প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় 

জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায়  সিনিয়র সহকারী পুলিশ সুপার(সদর) মোঃ আছাদুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, গোয়েন্দা সংস্থা এনএসআই’র উপ-পরিচালক মোঃ জিল্লুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কে বি এম সাদ্দাম হোসেন, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী আমিনুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম গোলদার ও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ছমির উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় রাজবাড়ী জেলা প্রশাসনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে সদ্য যোগদানকারী খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক হাসান, রাজবাড়ী সোনালী ব্যাংকের এজিএম নূর মোহাম্মদ, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মোঃ আজম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমি , জেলা তথ্য অফিসার মোঃ মোক্তার আলী মল্লিক, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, বাজার ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও রাজবাড়ী  হোটেল মালিক সমিতির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, আসন্ন রমজান মাসের পবিত্রতা রক্ষায় জেলাবাসী যেন  রোজার দিনে ঠিকমত রোজা রাখতে ও নামাজ পড়তে পারে সেই লক্ষ্যে জেলার সকল সরকারী বিভাগসহ ব্যবসায়ীগণ যারা এই রমজানের পবিত্রতা রক্ষার সাথে জড়িত তাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে অর্পিত দায়িত্ব সঠিকভাবে  পালন করতে হবে।
তিনি  আরও বলেন, রাজবাড়ীতে বর্তমানে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ পাওয়ার কারণে  কোন লোডশেডিং নাই। বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে পল্লী বিদ্যুতের কোন সমস্যার না থাকলেও পুরাতন সঞ্চালন লাইনের কারণে ওজোপাডিকোর কিছুটা সমস্যা হচ্ছে। রমজানের সময়, বিশেষ করে সেহরী ও ইফতারের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার পাশাপাশি বিদ্যুৎ সংক্রান্ত যে কোন সমস্যা দ্রুত সমাধান করার জন্য প্রয়োজনে সংশ্লিষ্ট কর্মচারীদের ছুটি বাতিল করে তাদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখার এবং  বড় ধরনের কোন সমস্যা হলে বিদ্যুৎ না থাকার বিষয়টি মাইকিং করে জনসাধারণকে জনগনকে  যথাসময়ে অবহিত করার জন্য পল্লী বিদ্যুৎ ও ওজোপাডিকো কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

পাশাপাশি মসজিদগুলোতে নির্বিঘ্নে  তারাবীহ নামাজ আদায়ের সুবিধার্থে কর্তৃপক্ষকে বিদ্যুতের বিকল্প ব্যবস্থা রাখার আহ্বান জানান।  রমজানে পণ্যদ্রব্য মজুদ কিংবা মূল্য বৃদ্ধি করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারী দেন এবং বাজার মনিটরিংয়ের সাথে সম্পৃক্তদের যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি রমজানের সময় খোলা স্থানে খাবার বিক্রি না করাসহ  পর্দা দিয়ে ঘিরে হোটেল-রেস্টুরেন্ট চালানোর জন্য হোটেল মালিকদের নির্দেশ প্রদান করেন। রমজানের পবিত্রতা রক্ষায় সকলের প্রতি অর্পিত সঠিকভাবে পালনের আহ্ববান জানান।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী