
বালিয়াকান্দি ঃ বুধবার বিকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পুরান ঘুরঘুরিয়া সুশান্ত বাছাড়ের বাসভবন প্রাঙ্গনে মতুয়া সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার অধিবাস, মঙ্গল ঘট স্থাপন ও হরিকথা আলোচনা, বুধবার ব্রক্ষ্র মূহুর্ত হতে হরি ঠাকুরের আরাধনা ও পুজা এবং মতুয়া দলের লীলামৃত পাঠ। লীলামৃত পাঠ করেন, মতুয়াচার্য্য বিরাজ চন্দ্র বালা। ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, জঙ্গল ইউপি চেয়ারম্যানের সহ-ধর্মিনী বীনা পানি বিশ্বাস, উপজেলা পুজা উদযাপন পরিষদের যুগ্ন সাধারন সম্পাদক কল্লোল কুমার বসু, ইউপি সদস্য সাগর নাথ মন্ডল, সমাধিনগর আর্য্য সংঘ বিদ্যা মন্দির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারদ কুমার বাছাড়, ধর্মতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুমারেশ বাছাড়, ইউপি সদস্য নিলীমা চৌধুরী, জঙ্গল ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক অরবিন্দু বিশ্বাস ও হরিচরণ সরকার। অনুষ্ঠানে ডাঙ্কার দল হরিবোল, হরিবোল ধ্বনিতে পুরো এলাকা মাতিয়ে তোলে।
