সময় রাত ১:২৯, মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে পিঁয়াজ চাষীদের সচেতন ও আড়তদারদের সতর্ক করলেন ইউএনও

বালিয়াকান্দি  ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে বুধবার দুপুরে জামালপুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে। স্থানীয় মাইক এনে ব্যবসায়ী ও কৃষকদের জড়ো করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা পিঁয়াজ বাজারে গিয়ে এনালক কাটা বাতিল করে ডিজিটাল কাটা ব্যবহারে সতর্ক করাসহ কৃষকদেরকে ওজনে মনপ্রতি ৪০ কেজির বেশি না দেওয়ার অনুরোধ করেন। যদি কোন আড়তদার ওজনে বেশি নেয় গোপনে মোবাইল ফোনে অভিযোগ প্রদান করলে তাৎক্ষনিক ভাবে ব্যবস্থা নেওয়ার কৃষকদের আশ্বাস দেন। যদি কেউ ওজনে বেশি নেয় অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে। এসময় বালিয়াকান্দি থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন হাট-বাজারে ক্রয়ে মনপ্রতি ৩৯ কেজি ও বিক্রয়ে মনপ্রতি ৪৫ কেজি নেওয়ার অভিযোগ ওঠে। এ অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা উদ্দ্যোগ গ্রহন করেছেন।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী