
স্টাফ রিপোর্টার ঃ আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসেছে দেশের মানুষের কল্যাণে। জনগণও বুঝতে পেরেছে উন্নয়নের সরকার শেখ হাসিনা সরকার। শেখ হাসিনার উন্নয়ন বাস্তবায়নে রাজবাড়ী-২ আসনে আমি দায়িত্ব পালন করছি। এজন্য সব সময়ই আপনাদের সেবায় নিয়োজিত রয়েছি। ২০১৮ সালের মধ্যে প্রতিটি ঘরেই পৌছে যাবে বিদ্যুৎ, একটি ঘরও বাকী থাকবে না। মঙ্গলবার বিকালে ৪টি গ্রামের ২২৫টি পরিবারের শুভ গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের খালকুলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে প্রধান অতিথির বক্তৃতায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিম এসব কথা বলেন।
রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক মোঃ ফিরোজ শেখের সভাপতিত্বে বিশেষ অথিতি ছিলেন, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম গোলজার, উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামসুল আলম সুফি, সহ-সভাপতি আব্দুস সাত্তার খান, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, শ্রমিকলীগের সভাপতি ইদ্রিস আলী ফকির, জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান ইউনুছ আলী সরদার প্রমুখ। অন্যান্যের মধ্যে উপজেলা যুবলীগের আহবায়ক রাসেল খান রিজু, যুগ্ন আহবায়ক শফিকুর রহমান তুহিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমানসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। জামালপুর ইউনিয়নের খালকুলা, ভাটিখালকুলা, খামারমাগুরা, গোসাই গোবিন্দপুর গ্রামের ২২৫টি পরিবারের মধ্যে বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়।
