শামীম শেখ : অতিরিক্ত গাড়ির কারনে রাজধানী ঢাকায় দিন দিন যানজট বৃদ্ধি পাচ্ছে। রাজধানীর ধারন ক্ষমতার চেয়েও অতিরিক্ত গাড়ি রয়েছে ঢাকায়। কিন্তু অতিরিক্ত গাড়ি থাকা সত্তেও যাত্রীরা পাচ্ছে না চাহিদা মত সুবিধা। রাজধানীতে পাবলিক বাসের তুলনায় সিটিং বাসের সংখ্যা অনেক বেশি।বলা যায় দুই-তৃতীয়ংশ। এসব সিটিং বাসে পাবলিক বাসের তুলনায় ভাড়া তিন থেকে চার গুন বেশি।তাই সাধারন জনগন অতিরিক্ত ভাড়ার কারনে সিটিং বাসে ওঠা থেকে বিরত থাকে।আর রাজধানীর বাসগুলোতে সাধারন মানষের চলাচল বেশি। একটা সিটিং বাসে ৩২-৪২ সিট থাকা সত্বেও চাহিদা মত যাত্রী না পেয়ে ১০-১৫জন নিয়েই তাকে রওনা করতে হয়। একটা গাড়িতে যেখানে ৪২ জন যাত্রীর সুবিধা ভোগের কথা ছিল সেখানে সুবিধা ভোগ করল মাত্র ১৫ জন। আবার ভিন্ন চিত্র পাবলিক বাসগুলোতে যেখানে তিল থোয়ার ঠাই নেই। কিছু দিন পূর্বে সরকার সিটিং বাস তুলে দেওয়ার সিন্ধান্ত নিলেও শেষ পর্যন্ত ১৫ দিনের পরিক্ষামূলক চালুর কথা বলে সরকার এখন চুপ।সরকার ও পরিবহন মালিক কেহ ই ভাবছেনা সাধারন জনগনের কথা। আবার দুই সিটি মেয়র যানজট নিরসনের জন্য অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে ফুট থেকে হকার উচ্ছেদ সহ নানা কর্মসূচির মাধ্যমে। কিন্তু যানজটের প্রধান কারন পরিবহন। সবকিছুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলে ও পরিবহনগুলোর কাছে অসহাত্বের পরিচয় দিয়েছে সরকার।
সিটিং সার্ভিস বন্ধের ১৫দিন যেন বছরে পরিনত।
নিউজ আপডেট টাইম : জুলাই, ৫, ২০১৭, ৫:২৩ অপরাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
273 বার
