সময় সন্ধ্যা ৭:৫২, সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ছেলের জন্ম দিনের কেক নিয়ে বাড়ী যাওয়া হলোনা বরকতের,ঘাতক ট্রাক কেড়ে নিলো তার প্রান

নিজস্ব প্রতিবেদক:  রাজবাড়ীতে ছেলের ৫ম  জন্মদিন পালনের জন্য কেক আনতে গিয়ে  সড়ক দূর্ঘটনায় বরকত আলী নামে এক পিতা নিহত হয়েছেন। ১৪ ই মে রাত সাড়ে ৮ টার দিকে রাজবাড়ী হরটিকালচারের সামনে এ দূর্ঘটনা ঘটে। 
নিহত বরকত আলী রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউপি’র ৫ নং ওয়ার্ড এর বাসিন্দা।তার পিতার নাম হাস্মত আলী।  নিহত বরকত আলী দুই ছেলের জনক। এক ছেলে লাবিব (১২) আবির( জেলা স্কুলে ক্লাস সেভেন এর ছাত্র) ও আবির (৫) 
ঘটনা সূত্রে জানাযায়, ১৪ ইই মে আজ এই দিনে বরকত আলীর ছোট ছেলে আবিরের ৫ বছর পূরন হয়। তাই ছেলের  জন্মদিন পালনের জন্য রাজবাড়ী কাদেরিয়া বেকারি থেকে কেক নিয়ে বাই সাইকেলে করে বাড়ী যাওয়ার সময় ফেনী ট  -১১-০০৪১ নাম্বারিং টিন বোঝাই একটি ট্রাক তার পেছন থেকে ধাক্কা দিয়ে উপরে উঠে যায়।এ সময় ঘটনাস্থলে বরকত আলী নিহত হয়। 
রাজবাড়ী সদর থানার ওসি জানান,খবর পেয়ে  আমরা   ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং লাশ ও ট্রাক থানায় নিয়ে আসা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য আগামীকাল মরœগে পাঠানো হবে।তবে ট্রাকের ড্রাইভার সহ সবাই পলাতক রয়েছে। আমরা তাদের খুজে আইনের আওতায় আনার জন্য স্বরবাত্বক চেষ্টা চালিয়ে যাবো।  
এদিকে পরিবারের একমাত্র উপার্জন মাধ্যম স্বামীকে হারিয়ে নিহতের বাড়ীতে কান্নার রোল পড়ে গেছে।নিহতের পরিবার জানায়, আমার স্বামী রাজবাড়ী ইংলিশ  মার্কট এ প্রায় মাস খানেক হলো একটি কম্পিউটার এর দোকান দিয়েছে। আমার এ দু:সময় দুটি ছেলে নিয়ে আমি এখন কি করবো,,,,বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে। ছেলে ও তাদের মায়ের কান্নায় আকাশ বাতাশ ধ্বনিত হয়েগেছে। 

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী