
প্রেস বিবরণঃ র্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ১৫ মে ২০১৮ইং তারিখ আনুমানিক ১৭.৩০ ঘটিকার সময় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রেলওয়ে ষ্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে ০৬ জন মাদক সেবী ১। মোঃ আঃ মান্নান(৩২), পিতা-মোঃ সামছুল হক, সাং-রঘুনন্দনপুর, থানাঃ কোতয়ালী, জেলাঃ ফরিদপুর, ২। মোঃ টিটন শেখ(৩৮), পিতা-শেখ মুনসুর আলী, সাং-চৌসাড়া, থানাঃ নগরকান্দা, জেলাঃ ফরিদপুর, ৩। মোঃ মিঠুন তালুকদার(২২), পিতা-মৃত তাইজ উদ্দিন তালুকদার, সাং-আইজ উদ্দিন মাতুব্বরের ডাঙ্গী, থানাঃ কোতয়ালী, জেলাঃ ফরিদপুর, ৪। মোঃ মাসুদ শেখ(৩৫), পিতা- মৃত কালু শেখ, সাং-কামারখালী আড়পাড়া, থানা- মধুখালী, জেলা- ফরিদপুর, ৫। মোঃ আরিফ মন্ডল(৩৬), পিতা- মোঃ চাঁন মন্ডল, সাং-কামারখালী আড়পাড়া, থানা-মধুখালী, জেলা- ফরিদপুর, ৬। মোঃ মিরাজ শেখ(২৫), পিতাঃ মৃত মুনসুর শেখ, সাং-চরকৃষ্ণপুর, থানাঃ কোতয়ালী, জেলাঃ ফরিদপুর-দেরকে আটক করে। এ সময় আটকৃত ব্যক্তিদের নিকট হতে সর্বমোট ৯০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জনাব মোঃ রাকিব্জ্জুামান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ফরিদপুর এর উপস্থিতিতে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধনী-২০০৪) ১৯(১) এর টেবিলের ৭(ক) ধারা মোতাবেক প্রত্যেককে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। উদ্ধারকৃত গাঁজা সমূহ পুঁড়িয়ে ধ্বংস করা হয়।
