
রাজবাড়ীঃ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সফল উৎক্ষেপণ উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে ১৫ মে সন্ধ্যায় শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশী রেলওয়ে ময়দানে বর্ণাঢ্য আতশবাজি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় মাননীয় সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী ,জেলা প্রশাসক মোঃ শওকত আলী,পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি ,পোর মেয়র মোহাম্মদ আলী চোধুরী,আওয়ামিলীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহ্রাব সহ অসঙ্খ্য দর্শকের সমাগম ঘটে।
