সময় সন্ধ্যা ৭:৫৬, সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি

চতুর্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ভ্যানচালক আটক

 

বালিয়াকান্দি ঃ ১৫ই মে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে  বেলা ১১টার দিকে ৪র্থ শ্রেণীর এক ছাত্রীকে কলাবাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করার সময় কাশেম মিয়া(৫০) নামের এক ভ্যান চালককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে লম্পট কাশেম মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেছে। অভিযুক্ত কাশেম মিয়া নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী বলদাখাল গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।
ছাত্রীর মা জানায়, তার মেয়ে পদমদী গ্রামের একটি প্রাইমারী স্কুলে চতুর্থ শ্রেণীতে পড়ে। সকালে সে তার মেয়েকে স্কুলে দিয়ে আসে। সকাল ১১টার দিকে তার মেয়ে টিফিন নেওয়ার জন্য স্কুল থেকে বাড়ীর উদ্দেশ্যে রওনা দেয়।পথে  স্থানীয় একটি কলাবাগানের কাছে এলে ভ্যান চালক কাশেম মিয়া তাকে ধরে জোরপূর্বক কলাবাগানের মাঝখানে নিয়ে যায়। সেখানে নিয়ে কাশেম তার মেয়েকে জাপটে ধরে শরীরে বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়ের চিৎকারে স্থানীয় লোকজন গিয়ে তাকে উদ্ধার করে এবং কাশেমকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
বালিয়াকান্দি থানার ওসি হাসিনা বেগম বলেন, চতুর্থ শ্রেণীর ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টাকালে স্থানীয়রা ভ্যান চালক কাশেমকে আটক করে আমার কাছে ফোন করে। পরে আমি ফোর্স পাঠিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসি। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী