সময় সন্ধ্যা ৭:৫৪, সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি

র‌্যাব-৮ এর অভিযানে গাঁজা গাছসহ এক গাঁজাচাষী আটক

 

বিবরণঃ র‌্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ১৬ এপ্রিল ২০১৮ইং তারিখ ভোর আনুমানিক ০৫.২৫ ঘটিকার সময় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ডোমরাকান্দি গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রফিক বিশ^াস(৩৫), পিতাঃ মৃত লালন বিশ^াস, সাং-ডোমরাকান্দি মৌলভী পাড়া, থানাঃ কোতয়ালী, জেলা-ফরিদপুরকে ০২(দুই) কেজি ওজনের একটি গাঁজা গাছসহ হাতে নাতে আটক করে। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী লোকচক্ষুর অন্তরালে বানিজ্যিক উদ্দেশ্যে গাঁজা চাষ করে আসছিল। উদ্ধারকৃত গাঁজা গাছসহ আটককৃত আসামীকে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন করেছে।

 

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী