
পাংশা প্রতিনিধি ॥ রাজবাড়ীর পাংশায় বঙ্গবন্ধু পেশাজীবী লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী মোঃ রেজাউল করিম, সদস্য সচিব হলেন ভেন্ডার মোঃ জালাল উদ্দিন মন্ডল। মঙ্গলবার রাজবাড়ী জেলা বঙ্গবন্ধু পেশাজীবী লীগের আহ্বায়ক লিটন আক্তার পলাশ ৩ মাসের জন্য ৫১ সদস্যবিশিষ্ট পাংশা উপজেলা বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কমিটির অনুমোদন দিয়েছেন। কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম-আহ্বায়ক মোঃ রবিউল ইসলাম, মোক্তার হোসেন, খান মোহাম্মদ সোবহান, মোঃ দেলবর হোসেন, মোঃ মেহেদী হোসেন। পাংশা উপজেলা বঙ্গবন্ধু পেশাজীবী লীগের আহ্বায়ক ব্যবসায়ী রেজাউল করিম বলেন, আমরা আগামী ৩ মাসের মধ্যে পাংশা উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি করব। একই সাথে আগামী নির্বাচনী নৌকা প্রতিকের বিজয়ের লক্ষ্যে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি জানান।
পাংশায়- বঙ্গবন্ধু পেশাজীবী লীগের আহ্বায়ক কমিটি গঠন- আহ্বায়ক রেজাউল ॥ সদস্য সচিব জালাল মন্ডল
নিউজ আপডেট টাইম : মে, ১৬, ২০১৮, ৫:২২ অপরাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
313 বার
