
রাজবাড়ী : রাজবাড়ীতে ৫টি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা বস্তুগুলো পানি ভর্তি বালতিতে ডুবিয়ে রাখা হয়েছে নিরাপত্তার জন্য।
১৭ ই মে বৃহ: বার বেলা ১১টার দিকে জেলা সদরের বসন্তপুর ইউনিয়নের ধুলদী লক্ষীপুর গ্রামের একটি ঝিঙ্গা ক্ষেতের মধ্য থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়।রাজবাড়ীর খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক জানান, সকালে ধুলদী লক্ষীপুর গ্রামের আইয়ুব আলী খানের ঝিঙ্গা ক্ষেতের মধ্যে লাল টেপ দিয়ে পেঁচানো পাঁচটি ককটেল সাদৃশ্য বস্তু দেখে এলাকাবাসী’ জানালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ককটেল সাদৃশ্য বস্তুগুলো উদ্ধার করে পুলিশ। সেগুলো আসলে ককটেল কিনা তা পরীক্ষা করা হচ্ছে।ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
