সময় সন্ধ্যা ৬:০১, সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে র‍্যাবের বিশেষ অভিযান – অসাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদনের অপরাধে তিন জন আটক

স্টাফ রিপোর্টার ঃ  র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল সহকারী পরিচালক  মোঃ হাছান আলী এর নেতৃত্বে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে বিশেষ অভিযান পরিচালনা করে। ১৭ মে  বিকেলে  ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন টেপাখোলা এলাকায় অবস্থিত বিভিন্ন মিষ্টি তৈরীর কারখানা তল্লাশীকালে রনি সুইট নামক মিষ্টি তৈরীর কারখানা, জলিল মিষ্টান্ন ভান্ডার ও জগদীশ মিষ্টান্ন ভান্ডার সমূহে অসাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও বিভিন্ন খাদ্যদ্রব্য উৎপাদনের অপরাধে ১। মোঃ শফিকুল ইসলাম@রনি(২৫), পিতা-মোঃ জাবেদ প্রামনিক, সাং-চর টেপাখোলা, ২। শেখ জলিল(৪৫), পিতাঃ মৃতঃ শেখ চান্দা, সাং-দক্ষিণ টেপাখোলা, ৩। জগদীশ দাশ(৬০), পিতাঃ মৃত নারায়নর চন্দ্র দাশ, সাং-টেপাখোলা, সর্ব থানা-কোতয়ালী, জেলাঃ ফরিদপুর-দেরকে আটক করে। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জনাব মোঃ পারভেজ মল্লিক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি), ফরিদপুর সদর, ফরিদপুর এর উপস্থিতিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫১ ধারা মোতাবেক ১। মোঃ শফিকুল ইসলাম@রনি(২৫)কে ১০,০০০/-(দশ হাজার) টাকা, ২। শেখ জলিল(৪৫)কে ৫,০০০/-(পাঁচ হাজার) টাকা ও জগদীশ দাশ(৬০)কে ৫,০০০/-(পাঁচ হাজার) টাকাসহ সর্বমোট ২০,০০০(বিশ হাজার) টাকা অর্থ দন্ড প্রদান করেন।

 

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী