
পাংশা প্রতিনিধি ॥ রাজবাড়ী পাংশায় ইসলামিক রিলিফ বাংলাদেশ রাজবাড়ী ফিল্ড অফিসের আয়োজনে ১৭ ই মে বৃহ: বার পবিত্র রমজান উপলক্ষে খাদ্য বিতরণ কর্মসূচী পালিত হয়েছে। ইসলামিক রিলিফের স্পন্সরকৃত শিশুদের অভিভাবকদের মধ্যে চাউল ২০ কেজি, ডাল ২ কেজি, ছোলা ৩ কেজি, চিনি ৩ কেজি ও ২ লিটার সয়াবিন তৈল প্রদান করা হয়েছে। ইসলামিক রিলিফ বাংলাদেশ রাজবাড়ী ফিল্ড অফিস চত্ত্বরে ৬ শত পরিবারের মধ্যে এ খাদ্য বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ইসলামিক রিলিফ বাংলাদেশ রাজবাড়ী ফিল্ড অফিসের প্রোগ্রাম অফিসার মোঃ আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পাংশা পৌর মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, উপ-সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, মৌরাট ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান প্রামানিক, ইসলামিক রিলিফ বাংলাদেশ রাজবাড়ী ফিল্ড অফিসের ফিল্ড অফিসার নূর মোহাম্মদ, সুমি বিশ্বাস, সহকারী ফিল্ড অফিসার বাপ্পী শাহরিয়ার, আব্দুল আওয়াল প্রমুখ। এ সময় পাংশার বিভিন্ন অঞ্চলের ইসলামিক রিলিফ বাংলাদেশের স্পন্সকৃত ৬শত শিক্ষার্থীর অভিভাবকগণ এ খাদ্য সামগ্রী গ্রহণ করেন।
