
বালিয়াকান্দিঃ আন্ডার রেট করা ,বিল থেকে টাকা কর্তন সহ নানা অভিযোগে প্রীতি ফারমেসী”র কাছে প্রায় বন্দি প্রতিনিধীগন। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি বাজারের প্রীতি ফার্মেসীতে ঔষধ কোম্পানীর ২ প্রতিনিধিকে মারপিট করার অভিযোগে বৃহস্পতিবার মামলা দায়ের হয়েছে। মামলার আসামী প্রীতি ফার্মেসীর মালিক প্রনয় কুমার লাহিড়ী, জয়ন্ত স্যানাল ও প্রনব সরকারকে গ্রেফতার করেছে। জানা গেছে, গত ১০ মে এস কে এফ কোম্পানীর এরিয়া ম্যানেজার জাহাঙ্গীর আলম, স্থানীয় প্রতিনিধি সাইফুল ইসলামের সাথে অসাধাচারন করাসহ মারপিট করে প্রীতি ফার্মেসীর মালিক ও কর্মচারীরা। বৃহস্পতিবার এ ব্যাপারে বালিয়াকান্দি থানায় মামলা তাদের ৩ জনকে আসামী করে মামলা দায়ের করে এসকেএফ কোম্পানীর এরিয়া ম্যানেজার জাহাঙ্গীর আলম। মামলা দায়েরের পরই আসামী প্রীতি ফার্মেসীর মালিক প্রনয় কুমার লাহিড়ী, জয়ন্ত স্যানাল ও প্রনব সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে মারপিটের প্রতিবাদে ও অনুমোদন এবং কোড বিহীন ঔষধ বিক্রয় বন্ধের দাবীতে মঙ্গলবার দুপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ফারিয়া।
