
রাজবাড়ী ঃ ১৭ই মে বিকেল সাড়ে তিনটায় রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন কর্মকর্তা-কর্মচারীদের জন্য বাৎসরিক ৬০ ঘন্টা প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব মোঃ শওকত আলী । কোর্স পরিচালক রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খান এর সঞ্চালনায় মে-জুন, ২০১৮ মেয়াদের এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী দিনে প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আশেক হাসান,রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু নাসার উদ্দিনসহ রাজবাড়ী সদর, গোয়ালন্দ, কালুখালী, বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি)বৃন্দ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ এবং কর্মচারীবৃন্দ।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী দিনে সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শওকত আলী পাবলিক প্রকিউরমেন্ট এ্যাক্ট-২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট রুলস-২০০৮ এর উপর প্রশিক্ষণ ক্লাস নেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব রেবেকা খান প্রটোকল ম্যানেজমেন্ট বিষয়ের উপর ক্লাস নেন ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
পাবলিক প্রকিউরমেন্ট এ্যাক্ট-২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট রুলস-২০০৮ এর উপর প্রশিক্ষণ ক্লাস গ্রহণকালে সম্মানিত জেলা প্রশাসক তাঁর পূর্ববর্তী কর্মস্থল স্থানীয় সরকার বিভাগ ও বিদ্যুৎ বিভাগে দায়িত্বপালনকালীন অভিজ্ঞতা নিয়েও আলোকপাত করেন।
এ প্রশিক্ষণ কর্মসূচি আগামী ৬ জুন, ২০১৮ তারিখে সমাপ্ত হবে। কোর্স সমন্বয়ক সৈয়দ সিরাজুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা জানান, এ প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৪ মে অফিস সরঞ্জামাদি ব্যবস্থাপনা, আসবাবপত্র ও যন্ত্রপাতি ,ব্যবস্থাপনা, দাপ্তরিক নিরাপত্তা বিষয়ে, আগামী ২৮ মে দাপ্তরিক ক্রয়, ভান্ডার ব্যবস্থাপনা, হিসাব ব্যবস্থাপনা বিষয়ে, আগামী ৩১ মে গণকর্মচারী (নিয়মিত উপস্থিতি) অধ্যাদেশ, ১৯৮২সহ শৃঙ্খলা সংক্রান্ত অন্যান্য বিষয় সম্পর্কে স্পষ্টরূপে অবহিতকরণ, টেলিফোন ব্যবহার, ছুটি গ্রহণ, অফিসের উর্ধ্বতন কর্মকর্তা ও দপ্তরে আগত ব্যক্তিবর্গের সাথে আচরণ বিষয়ে, আগামী ৪ জুন লগবই পূরণ ও অধিককাল ভাতা প্রাপ্তি, গাড়ী রাস্তায় চলাচলের বিষয়ে গাড়ীচালকের করণীয়,ইগনেশন সিস্টেম,স্টিয়ারিং সিস্টেম,ইঞ্জিন পারফরমেন্স বিষয়ে এবং আগামী ৬ জুন ২০১৮ তারিখ সমাপনী দিনে গণকর্মচারী (নিয়মিত উপস্থিতি) অধ্যাদেশ, ১৯৮২সহ শৃঙ্খলা সংক্রান্ত অন্যান্য বিষয় সম্পর্কে স্পষ্টরূপে অবহিতকরণ, স্বাস্থ্য বিধি, পরিস্কার পরিচ্ছন্নতা এবং নোটিশ জারি সংক্রান্ত নিয়মাবলীর উপর প্রশিক্ষণ প্রদান করা হবে। এ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং নেজারত ডেপুটি কালেক্টর।
এ প্রশিক্ষণ কর্মসূচি কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।
