সময় বিকাল ৫:৫৮, সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে ১৬ শিক্ষার্থী বহিস্কার

বালিয়াকান্দি  ঃ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে শুক্রবার সকালে ১৬জন শিক্ষার্থীকে বহিস্কার করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট তায়েব-উর রহমান আশিক।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তায়েব-উর রহমান আশিক জানান, বালিয়াকান্দি কলেজ কেন্দ্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রীর ইংরেজী পরীক্ষা চলছিল। পরীক্ষার কক্ষে প্রবেশ করেই দেখতে পাই অসাদুপায় অবলম্বনের মহোৎসব চলছে। ১ বস্তা নকল ও মোবাইল সেট উদ্ধার করাসহ পরীক্ষার্থী রোলং নং-১৭-০-২৩-০৫৪-০৪৮, ১৭-০-২৩-০৫৪- ১১৫, ১৭-০-২৩-০৫৪-১২৪, ১৭-০-২৩-০৫৪-১৩৪, ১৭-০-২৩-০৫৪- ১৩৬, ১৭-০-২৩-০৫৪-১৪১, ১৭-০-২৩-০৫৪-১৫৭, ১৭-০-২৩-০৫৪-১৬১, ১৭-০-২৩-০৫৪-১৬৯, ১৭-০-২৩-০৫৪-১৮৫, ১৭-০-২৩-০৫৪-১৮৭, ১৭-০-২৩-০৫৪-১৮৮, ১৩-০-২৩-০৫৪-১৩৬, ১৬-০-২৩-০৫৪-০১৯, ১৬-০-২৩-০৫৪-০২০, ১৬-০-২৩-০৫৪-০৫৫ বহিস্কার করা হয়েছে।

উল্লেখ্য, এসকল পরীক্ষার্থীদেরকে সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য পরীক্ষা প্রতি অতিরিক্ত অর্থ আদায় করে থাকে কলেজ কর্তৃপক্ষ বলে অভিযোগ রয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী