
বালিয়াকান্দি ঃ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা পুলিশ১৮ই মে বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহজনক ভাবে ৩ যুবককে গ্রেফতার করে। শুক্রবার সকালে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
বালিয়াকান্দি থানার এস,আই নুর মোহাম্মদ জানান, উপজেলার নারুয়া গ্রামের জামাল শেখের ছেলে সোহাগ শেখ (২০), অলংকারপুর গ্রামের পাঞ্জাব শেখের ছেলে আলমগীর শেখ ওরফে রাসেল (২২), মধুপুর গ্রামের আমিন মল্লিকের ছেলে রাসেল (১৮) কে আটক করা হয়। তাদেরকে শুক্রবার ১৫১ ধারায় রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে ৩ যুবক আটক
নিউজ আপডেট টাইম : মে, ১৮, ২০১৮, ৫:২৭ অপরাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
184 বার
