সময় বিকাল ৩:৫৩, সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি

পাংশা মডেল থানায় নবাগত ওসি হিসাবে(আইজিপি পদক প্রাপ্ত) আহসান উল্লাহ’র যোগদান

পাংশা  ॥ রাজবাড়ী জেলার  পাংশা মডেল থানায় নবাগত অফিসার্স ইনচার্জ হিসাবে যোগদান করেছেন  মোঃ আহসান উল্লাহ (আইজিপি পদক প্রাপ্ত) । নবাগত অফিসার্স ইনচার্জ মোঃ আহসান উল্লাহ গত ১৭ই মে রাতে পাংশা মডেল থানায় আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এসময় পাংশা থানার  বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন তাকে দায়িত্বভার বুঝে দেন। নবাগত ওসি মোঃ আহসান উল্লাহ এর আগে নারায়নগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর জেলার বিভিন্ন থানার অফিসার্স ইনচার্জ হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। ২০০১ সালে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ময়মনসিংহ জেলার বাসিন্দা। ব্যক্তিগত জীবনে তিনি ১ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক। নবাগত অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ পাংশা থানার আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগীতা কামনা করেন।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী