
বালিয়াকান্দি ঃ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে অবৈধ ড্রেজার দিয়ে বালু কেটে জমির উপর রেখে জমির মাটি কেটে নেওয়ার প্রতিবাদ করায় মারপিটে স্বামী, স্ত্রী ও পুত্র মারপিটে আহত হয়েছে। দুর্গাপুর গ্রামের মামুন জানান, অবৈধ ড্রেজার দিয়ে বালু কেটে সেলিম রাখে আব্দুল কাদের শেখের জমির উপর। বালু রাখা নিষেধ করা সত্বেও জোড়পুর্বক রাখে। বালুর সাথে মাটিও কেটে নিয়ে যায়। শনিবার সকাল ৮টার দিকে সেলিম, আলফাজ, জসিম, মিলনসহ তার লোকজন হামলা চালায়। হামলায় কাদের শেখ (৪৫), তার স্ত্রী পানু বেগম (৩৫), ছেলে আবির (২০) কে কুপিয়ে জখম করে। তাদের প্রথমে বালিয়াকান্দি ও পরে ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে বালিয়াকান্দি থানায় ৬জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে।
